শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে। সিদ্ধিরগঞ্জে পুল এলাকায় সড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি তেলের লরির ধাক্কায় হারাধন চন্দ্র দত্ত (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ২টা ৩০ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় শিমরাইল-আদমজী-চাষাড়া লিংক রোডের আদমজী রোডে হাজী শাহাদত বিরিয়ানি হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারাধন চন্দ্র দত্ত কুমিল্লা জেলার কোতোয়ালি থানার পশ্চিম মাঝিঘাট এলাকার ভারত চন্দ্র দত্তের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং সিদ্ধিরগঞ্জের ঐতিহ্যবাহী প্রাণভল্লব মিষ্টি দোকানের কর্মচারী ছিলেন। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানায়, রাতে হারাধন সড়ক পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা অজ্ঞাতনামা একটি তেলের লরি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম রেজা জানান, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি শনাক্ত এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

বগুড়ায় ৩ শত কবির মিলনমেলা: অনুষ্ঠিত হলো ‘সাহিত্য উৎসব-২০২৬’

অপরদিকে শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে সানারপাড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে লেগুনার ধাক্কায় শাহাদাত হোসেন (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই মো. জুলহাস উদ্দিন জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো-ট-২০-৩৩৬৬ নম্বরের একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে নারায়ণগঞ্জ-চ-১১-০২৪০ নম্বরের একটি লেগুনা সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনার চালকের বাম পাশে বসা শাহাদাত হোসেন নামে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও একজন আহত হন। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর লেগুনার চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। পুলিশ জানায়, নিহত শাহাদাত হোসেনের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: