খুলনায় অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে অজ্ঞাতনামা (২৯) এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা আশিক সড়কের শেষ প্রান্ত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। পরিচয় নিশ্চিত করতে খুলনা সিআইডি ও পিবিআইয়ের বিশেষজ্ঞ দলকে তলব করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আশিক রোডের শেষ প্রান্তের একটি প্লটে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
ভোরের আকাশ/এম