শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৫:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জামালপুরে পেছন থেকে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের মুদিবাড়ি এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাহ হোসেন (৫০) মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের আমলি তলা গ্রামের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে এবং নিহত অপরজন অজ্ঞাত।  

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস পেছন থেকে সিএনজিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। সিএনজিটি যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে জামালপুরের দিকে আসছিলো। স্থানীয়রা গুরুতর আহত তিন জনকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুল ইসলাম দুই জন ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।  দুর্ঘটনায় আহত রবিন চৌধুরী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। তার বাড়ি মাদারগঞ্জ উপজেলার চর পাকেরদহ গ্রামে।

আহত রবিন চৌধুরী জানান, পেছন থেকে একটি বাস সিএনজিকে ধাক্কা দিলে দুর্ঘটনায় সিএনজিতে থাকা চালকসহ ছয় জন আহত হয়। আমাকে ও গুরুতর আহত দুই জনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। পরে ওই দুই জনকে মৃত ঘোষণা করা হয়।

নিহত বিল্লাল হোসেনের ভাতিজা আরিফ হাসান জানান, আমার চাচা প্রবাসী ছিলো। তিনি ময়মনসিংহে তার বড় ছেলে এইচএসসি পরীক্ষার্থী রাজনের সাথে দেখা করে সিএনজিতে করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্ঘটনায় তিনি মারা যান।  

আরও পড়ুন

মাংস রান্না করতেই সবুজ, পানি কালো, থানার হেফাজতে মাংস

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। এক জনের পরিচয় জানা গেলেও অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/এম
 

জামালপুর

শেয়ার করুন: