ফ্যাসিবাদরা ফিরে আসলে দাড়ি-টুপি ওয়ালারা ঘরে ঘুমাতে পারবে না

গোপালগঞ্জ সদর উপজেলার সালেহিয়া আলিম মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলাম গোপালগঞ্জ শাখার আয়োজনে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার।
জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আল্লাহর আইন ও কুরআনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। আর যদি তা না হয় এবং আবার যদি ফ্যাসিস্টরা ফিরে আসে তাহলে দাড়ি টুপিওয়ালা মানুষ আর বাড়িতে ঘুমাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে আল্লাহর আইন এবং কুরআনে দেখানো আইন প্রতিষ্ঠা করা। পবিত্র কুরআনের শাসন ছাড়া জনগণের মুক্তি আসবে না। ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে দেশের মানুষ দীর্ঘদিন জিম্মি ছিল। যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, দাড়ি-টুপি পরে, তাদের ঘরেই থাকতে দেয়া হয়নি। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে কাজ করার। আগামী সংসদ নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ক্ষমতায় এসে ইসলামের আইন প্রতিষ্ঠা করতে হবে।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় জামায়েত ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণীর ওলেমায়ে একরামগণ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জাআ