শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পটুয়াখালীতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ৮:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পটুয়াখালীতে শীতের তীব্রতা কিছুটা কমলেও বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সকাল গড়িয়ে বেলা বাড়া পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে গ্রামীণ জনপদ। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে সড়কে চলছে যানবাহন। সেই সঙ্গে বইছে দক্ষিণা হিমেল হাওয়া। ঘন কুয়াশা এবং ঠান্ডা বাতাসে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন ১৬.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড় আবহাওয়া অফিস।

কলাপাড়া পৌর শহরের ফেরিঘাট এলাকার ইজিবাইক চালক শাহিন মিয়া বলেন, গত দুইদিন আকাশে ঘন মেঘ রয়েছে। ভোর থেকে কুয়াশার আস্তরণটা অনেক বেশি। সকাল থেকে গাড়ি চালানো বন্ধ রয়েছে, কুয়াশার কারণে ১০ ফুট সামনের কিছু দেখা যাচ্ছে না। সেই সঙ্গে হিম বাতাস অনুভূত হচ্ছে।

ফেরিঘাট সংলগ্ন খেয়াঘাট এলাকার নৌকাচালক ইদ্রিস হোসেন বলেন, নদীতে ব্যাপক কুয়াশা। কিছুই দেখা যাচ্ছে না। ভোর থেকে প্রায় ২ ঘণ্টা যাত্রী পারাপার বন্ধ ছিল। সকাল ৯টার দিকে কুয়াশা কিছুটা কমার পর নৌকা চালানো শুরু করেছি। যাত্রী এবং আমরা কিছুটা হলেও ভোগান্তিতে পড়েছি।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশা এবং শীতের তীব্রতা আরো বাড়তে পারে।

ভোরের আকাশ/মো.আ.
 

পটুয়াখালী

শেয়ার করুন: