শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জিআই স্বীকৃতি পেল ফুলবাড়িয়ার লাল চিনি

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আখের রস থেকে তৈরি ঐতিহ্যবাহী লাল চিনি। স্থানীয় আখচাষি ও উৎপাদকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম দৈনিক ভোরের আকাশকে এ তথ্য নিশ্চিত করেন।

ইউএনও জানান, ফুলবাড়িয়ার লাল চিনি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় উপজেলার পাশাপাশি ময়মনসিংহ জেলার সুনামও বৃদ্ধি পেয়েছে।

এর আগে চলতি বছরের ১১ জুলাই ফুলবাড়িয়ার লাল চিনিকে জিআই পণ্যের জন্য আবেদন করেছিল উপজেলা প্রশাসন। যাচাই-বাছাই শেষে সেটি অনুমোদন পেয়েছে।

ছবি: ভোরের আকাশ

উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, আখের জাত উন্নত হলে চিনির উৎপাদন আরও বাড়বে। এই বিষয়টি মাথায় রেখে আখের নতুন জাত সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কৃষকদের প্রণোদনা দেওয়া হলে লাল চিনি উৎপাদনে তারা আরও উৎসাহিত হবেন।

চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৬৫০ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে বলেও জানান তিনি।

জানা যায়, রাসায়নিক ব্যবহার ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়ায় তৈরি হওয়ায় ফুলবাড়িয়ার লাল চিনির রয়েছে ভিন্ন স্বাদ ও গুণ।

কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার কালাদহ, এনায়েতপুর, রাঙামাটিয়া, নাওগাঁও, বাকতা ও রাধাকানাই ইউনিয়নে বেশি আখ চাষ হয়।

প্রতি বছর অগ্রহায়ণ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত চলে আখ মাড়াই মৌসুম। এসময় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আখের রস জ্বাল দিয়ে বিশেষ প্রক্রিয়ায় তৈরি এই চিনি দেখতে ধূসর-খয়েরি হওয়ায় একে স্থানীয়ভাবে ‘লাল চিনি’ বলা হয়।

ভোরের আকাশ/তা.কা

লাল চিনিজিআইআখস্বীকৃতিময়মনসিংহ

শেয়ার করুন: