শিরোনাম
ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১

বাগেরহাটে হাঁস নিয়ে তর্কের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের কচুয়া উপজেলায় জমিতে হাঁস ঢোকাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় বেদার মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার উত্তর ভান্ডারকোলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জমিতে হাঁস ঢোকাকে কেন্দ্র করে বেদার মল্লিকের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে রমজান, তার ভাই আব্দুল্লাহ এবং তাদের মা ফতে বেদার মল্লিকের বাড়িতে গিয়ে হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

নিহতের স্বজনদের অভিযোগ, রমজান, আব্দুল্লাহ ও তাদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বেদার মল্লিকের কাছে বিভিন্ন সময় টাকা দাবি করে আসছিলেন। ঘটনার রাতে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে রমজান, আব্দুল্লাহ, তাদের মা ফতে এবং দুই ভাইয়ের স্ত্রী বেদার মল্লিকের ঘরে ঢুকে তাকে ও তার পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই বেদার মল্লিক মারা যান বলে দাবি স্বজনদের।

আরও পড়ুন

আদমজী ইপিজেডে শতাধিক নারী শ্রমিক হঠাৎ অসুস্থ

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/ইউএম

নিহত,হামলা,বাগেরহাট

শেয়ার করুন: