ফুলবাড়ীতে কেক কেটে বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুরের ফুলবাড়ী (২৯) বিজিবির সদর দপ্তরে কেক কেটে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় ফুলবাড়ী-২৯ বিজিবি সদর দপ্তরে ফুলবাড়ী-২৯ বিজিবির আয়োজনে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগত অতিথি ও সৈনিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উত্তর-পশ্চিম বিজিবির ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান, বিজিএম, পিবিজিএম, পিএসপি। তিনি বক্তব্যে বলেন, ফুলবাড়ী ব্যাটালিয়ন-২৯ বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি অপারেশনাল ও প্রশাসনিক দায়িত্ব অন্যন্ত দায়িত্ব ও নিষ্ঠার সাথে পালন করে আসছে।
এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ড ও খেলাধুলার কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের মাধ্যমে বিজিবি জনসাধারণের মধ্যে প্রশংসা অর্জন করেছেন। পাশাপাশি সীমান্ত নিরাপত্তায় ও মানুষের বিভিন্ন সেবার কাজ করছেন। ভবিষ্যতে এই বিজিবি সীমান্ত রক্ষায় আরও শক্তিশালী হবে।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম, দিনাজপুর পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম)।
এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে পরিচালক (লজিষ্টিক), রংপুর রিজিয়ন, অতিরিক্ত পরিচালক অপারেশন, দিনাজপুর সেক্টর অধিনায়ক, জয়পুরহাট, ফুলবাড়ী ও দিনাজপুর ব্যাটালিয়ন সহ বিজিবির অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ফুলবাড়ী-২৯ বিজিবির জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবির সৈনিকবৃন্দ এবং বেসামরিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিরামপুর-ফুলবাড়ী উপজেলার পদস্ত কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক মো. আফজাল হোসেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি মাদিলাহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু সহিদ।
ভোরের আকাশ/আ.র