শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় সাংবাদিকদের প্রীতি ফুটবল, রূপালী বাংলাদেশের জয়

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

খুলনায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত জমজমাট প্রীতি ফুটবল ম্যাচে ৪-২ গোলে জয় পেয়েছে টিম রূপালী বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সোনাডাঙ্গা এলাকার খুলনা টার্ফে অনুষ্ঠিত ম্যাচটি ছিল প্রতিদ্বন্দ্বিতা ও সৌহার্দ্যের দারুণ এক মিলনমেলা।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের প্রতিটি মুহূর্ত ছিল উপভোগ্য। শেষ পর্যন্ত প্রতিপক্ষকে ৪-২ গোলে হারিয়ে জয় তুলে নেয় টিম রূপালী বাংলাদেশ।

জয়ী দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান সোহাগ দেওয়ান। তিনি জোড়া গোল করেন। দলের হয়ে বাকি দুটি গোল করেন হাবিবুর রহমান ও কামাল হোসেন।

অন্যদিকে প্রতিপক্ষ দলের হয়ে গোল দুটি করেন মোহাম্মদ আলী সানি ও তানজিম আহমেদ। গোলের ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত রূপালী বাংলাদেশের শক্ত প্রতিরোধ ভাঙতে পারেনি প্রতিপক্ষ দল।

টিম রূপালী বাংলাদেশের হয়ে মাঠে নামেন হাসানুর রহমান তানজির, আবু তৈয়ব মুন্সী, সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম, রকিবুল ইসলাম মতি, ইয়াসিন আরাফাত রুমি, শামসুদ্দিন দোহা, শেখ আল এহসান, এম এ জলিল, নাজমুল হক পাপ্পু, সোহাগ দেওয়ান, বেল্লাল হোসেন সজল, নুরুল আমিন, হাবিবুর রহমান ও কামাল হোসেন।

আরও পড়ুন

পাংশায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরদিকে প্রতিপক্ষ দলের হয়ে মাঠে ছিলেন মোহাম্মদ মিলন, মাকসুদ আলী, তানজীম আহমেদ, মেহেদী হাচান, মহেন্দ্রনাথ সেন, মো. আনিসুজ্জামান, মাহমুদ হাসান সোহেলসহ দলের অন্যান্য খেলোয়াড়।

ম্যাচ পরিচালনা করেন রেফারি বিমল সাহা। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন দুই দলের পরিবারের সদস্যরাও। তাঁদের উপস্থিতিতে প্রীতি ম্যাচটি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। পেশাগত জীবনের ব্যস্ততার বাইরে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সম্প্রীতি বাড়াতে আয়োজিত এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: