শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাংশায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাংশা পৌরসভার আজিজ সরদার বাসস্ট্যান্ডসংলগ্ন ‘জান্নাতি কম্পিউটার অ্যান্ড ফটোকপি’ নামের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আহসান হাবীব লিঙ্কন পাংশা পৌরসভার কুরাপাড়া গ্রামের আকমল হোসেনের ছেলে। তিনি আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকায় কম্পিউটার ও ফটোকপির ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাড়িতে খাবার খেয়ে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যান লিঙ্কন। পরে আশপাশের লোকজন দোকানের শাটার বন্ধ দেখতে পান। দীর্ঘ সময় দোকান বন্ধ থাকায় তাঁদের সন্দেহ হয়। একপর্যায়ে শাটার খুলে ভেতরে লিঙ্কনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা।

আরও পড়ুন

বালুভর্তি টমটম দুর্ঘটনায় হেলপারের নিহত

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: