শিরোনাম
সামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

চাঁপাইনবাবগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নিকাহ রেজিস্ট্রারদের লাইসেন্সে উল্লেখিত এলাকা বহাল রাখার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। তাঁদের কর্মসূচির কারণে জেলাজুড়ে বন্ধ রয়েছে বিয়ে ও তালাক নিবন্ধনের কার্যক্রম। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন নিকাহ রেজিস্ট্রাররা। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলার ৪৫টি ইউনিয়ন ও চারটি পৌরসভার নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, আইন মন্ত্রণালয় নিকাহ রেজিস্ট্রারদের লাইসেন্সভুক্ত এলাকা পুনর্বিন্যাস করে প্রতিটি ইউনিয়নে তিনজন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একজন এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে তিনজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন

সিরাজগঞ্জে হত্যা ও মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড

এ সিদ্ধান্তকে অযৌক্তিক ও হঠকারী উল্লেখ করে তাঁরা বলেন, বর্তমানে বার্ষিক বিয়ের সংখ্যা ও নগদ মোহরানার পরিমাণ কমে যাওয়ায় নিকাহ রেজিস্ট্রাররা এমনিতেই আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। এর মধ্যে এলাকা বিভাজন করে নতুন নিয়োগ দেওয়া হলে তাঁদের পেশাগত জীবিকা আরও সংকটের মুখে পড়বে। তাঁদের মতে, এ সিদ্ধান্ত কাজি পেশাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে।

বক্তারা অবিলম্বে আইন মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত বাতিল করে নিকাহ রেজিস্ট্রারদের লাইসেন্সে উল্লেখিত এলাকা বহাল রাখার দাবি জানান। একই সঙ্গে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: