শিরোনাম
সামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

সিরাজগঞ্জে হত্যা ও মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৩:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

সিরাজগঞ্জের কাজীপুরে মুদি দোকানদার মজনু মিয়াকে অপহরনের পর হত্যার দায়ে জামাল উদ্দিন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড, ১লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও পৃথক দুটি মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমীন এই কারাদন্ড প্রদান করেন।

এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাসচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। এবং ঘোষণার পরে তাদের তিনজনকে কারাগারে পাঠানোর হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়াপাড়া গ্রামের মৃত অহেজ উদ্দিনের ছেলে জামাল উদ্দিন, সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ মহল্লার মৃত আব্দুর রহমানের ছেলে হারেজ ওরফে সবুজ ও উল্লাপাড়া উপজেলার বড়ইয়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে জাহাঙ্গীর হোসেন।

মামলার নথি থেকে জানা যায়, কাজীপুর উপজেলার মেঘাই গ্রামের মজনু মিয়া মুদি দোকানে ব্যবসা করতেন। পাশাপাশি নাটুয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের সঙ্গে বিভিন্ন মৌসুমে পার্টনারশীপে ব্যবসা করতেন মজনু মিয়া। জামাল উদ্দিন ব্যবসা ও ভূট্রা কেনার কথা বলে মজনু মিয়ার কাছ থেকে ১২ লাখ ৬০ হাজার নেয়। ২০১৬ সালের ২ এপ্রিল মজনু মিয়া ভূট্রা কেনার কথা বলে জামাল উদ্দিনের সঙ্গেযমুনার চরে নাটুয়াপাড়া চরে যায়। এর পর থেকে মজনু মিয়া আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন তার সন্ধান করে খুঁজে না পেয়ে স্ত্রী রুপালী খাতুন বাদী হয়ে জামাল উদ্দিনকে অভিযুক্ত করে কাজীপুর থানায় অপহরন মামলা দায়ে করেন। পরে যমুনা নদীর চর থেকে মজনু মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসক সংকট

অপরদিকে, ২০২১ সালের ১১ মে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ৪৫ গ্রাম হেরোইন সহ হারেজ ওরফে সবুজকে আটক করে পুলিশ। এই মামলায় আজ তাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

এদিকে, ২০২১ সালের ২৫ অক্টোবর উল্লাপাড়ায় মাদক বিরোধী অভিযান চলাকালে ৪১ গ্রাম হেরোইন সহ জাহাঙ্গীর হোসেনকে আটক করে পুলিশ। এই মামলায় আজ তাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: