শিরোনাম
পোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছেষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপিরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তিতুমীরেরআইসিজের রায়কে ইতিবাচক বলেছে বাংলাদেশআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীপোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছেষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপিরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তিতুমীরেরআইসিজের রায়কে ইতিবাচক বলেছে বাংলাদেশআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রী

খুলনার শিববাড়িতে প্রধানমন্ত্রীর সফরের তোরণে পেট্রোল বোমা নিক্ষেপ

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ৮:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনার শিববাড়িতে প্রধানমন্ত্রীর সফরের তোরণে পেট্রোল বোমা নিক্ষেপ
খুলনার শিববাড়িতে প্রধানমন্ত্রীর সফরের তোরণে পেট্রোল বোমা নিক্ষেপ

খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে স্থাপিত ‘সবার আগে বাংলাদেশ’ লেখা তোরণ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এ হামলা চালিয়ে পালিয়ে যায়। বিস্ফোরণের পর তোরণের একাংশে আগুন ধরে গেলেও পুলিশের দ্রুত পদক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে একটি মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত শিববাড়ি মোড়ে স্থাপিত তোরণটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরিত হলে তোরণের একাংশে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা আগুন নিভিয়ে ফেলেন এবং হামলাকারীদের ধাওয়া দেন। পুলিশ ধাওয়া দিলে তারা মোটরসাইকেল যোগে নিউ মার্কেট হয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

গাইবান্ধায় মা-ছেলে হত্যা: দ্বিতীয় আসামি গ্রেপ্তার

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শিববাড়ি মোড়ে স্থাপিত নতুন কুঁড়ি স্পোর্টসের ব্যানার ও তোরণ লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত পেট্রোল বোমা নিক্ষেপ করে। পুলিশ তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর আগেও নগরীর শিববাড়ি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। নতুন করে এই হামলার ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: