মাগুরায় ৩ মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার

মাগুরার ঢাকা রোড এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ ও মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন ১৩ মামলার আসামি দিপ্ত কুমার বিশ্বাস (৩০), পিতা: দয়াল চন্দ্র বিশ্বাস, গ্রাম: চাপড়ী, থানা ও জেলা: ঝিনাইদহ; মোঃ নাহিদ হাসনা সবুজ (২৫), পিতা: জাফর বিশ্বাস, গ্রাম: আড়ুয়াকান্দি, থানা ও জেলা: ঝিনাইদহ; এবং তমা (২৬), পিতা: হামিদ বিশ্বাস, থানা ও জেলা: ঝিনাইদহ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, ৩ লাখ টাকা নগদ এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।
ভোরের আকাশ/এনউব