লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয়

ধর্মীয় সম্প্রীতি আমাদের অহংকার ও গর্বের জায়গা। এই সম্প্রীতি কোনোভাবেই হারাতে দেওয়া হবে না।
অন্যদিকে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা প্রশাসন আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ বিন আখন্দের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাখাওয়াত জামিল, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দীন চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুল্লাহ ইসলামাবাদীসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিরা।
সভা শেষে উপজেলার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ সময় তারা পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
ভোরের আকাশ/ এনউব