শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় ‘বর্ষায় নজরুল’ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ায় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য-সংগীত ও বর্ষার সৌন্দর্যকে কেন্দ্র করে ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি, বগুড়ার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নজরুলসংগীত, সমবেত সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে কবির সৃষ্টিকর্মের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় জেলা শিল্পকলা একাডেমি, বগুড়া মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসন, বগুড়ার সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মাহমুদুল হাসান।

অনুষ্ঠানের শুরুতে সমবেত সংগীত ও ক্ষুদে শিল্পীদের দলীয় নৃত্য পরিবেশিত হয়। পরে অতিথিরা বক্তব্যে নতুন প্রজন্মের মধ্যে নজরুলচর্চা, দেশীয় সংস্কৃতির বিকাশ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

এরপর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা নজরুলসংগীত, একক ও দলীয় সংগীত, আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করেন। পরিবেশনাগুলোতে কবি কাজী নজরুল ইসলামের প্রেম, দ্রোহ, সাম্য, মানবতা ও বর্ষার আবহ শিল্পিতভাবে ফুটে ওঠে।

আরও পড়ুন

সমালোচনার পর বদলে গেল বগুড়ার তিন ইউনিয়নের নাম

বিভিন্ন শ্রেণি-পেশার সংস্কৃতিপ্রেমী দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত বিভাগের শিক্ষার্থী তাছবিতা এহসান।

ভোরের আকাশ/জেআ

বগুড়াকাজী নজরুল ইসলামনজরুলসংগীতবর্ষায় নজরুল

শেয়ার করুন: