শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সমালোচনার পর বদলে গেল বগুড়ার তিন ইউনিয়নের নাম

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। স্থানীয়দের মতামত ও গণশুনানির ভিত্তিতে নতুন নাম নির্ধারণ করে তা জেলা প্রশাসনের সমন্বয় সভায় অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় নতুন নামগুলো রেজুলেশন আকারে লিপিবদ্ধ করা হয়। সোমবার আনুষ্ঠানিকভাবে রেজুলেশন পাসের পর তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, মন্ত্রণালয়ের অনুমোদনের পর নতুন নামগুলো সরকারি গেজেটের মাধ্যমে কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী—

  • মীরবাড়ি ইউনিয়নের নাম পরিবর্তন করে বেতগাড়ী ইউনিয়ন রাখা হয়েছে।
  • সীমান্ত ইউনিয়নের নতুন নাম জগন্নাথপুর ইউনিয়ন।
  • দিগন্ত ইউনিয়নের নতুন নাম রহবল ইউনিয়ন।

এর আগে গত ১৪ জুন জারি হওয়া প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এগুলোর নাম ছিল মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম।

ইউনিয়নের কয়েকটি নাম স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও তাঁর পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল থাকায় বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায় থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপিত হয়।

আরও পড়ুন

যানজট এড়াতে ডিএমপির জরুরি ট্রাফিক নির্দেশনা

পরবর্তীতে সরকারের নির্দেশনা অনুযায়ী স্থানীয় জনগণের মতামত নিয়ে গণশুনানির আয়োজন করা হয়। সেই প্রক্রিয়ার ভিত্তিতেই বিতর্কিত তিন ইউনিয়নের নতুন নাম নির্ধারণ করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর নতুন নামগুলো সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে কার্যকর হবে।

ভোরের আকাশ/জেআ

বাংলাদেশ সংবাদবগুড়া

শেয়ার করুন: