শিরোনাম
স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনহাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন উদ্বোধন করলেন পুতিনস্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনহাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন উদ্বোধন করলেন পুতিন

শেরপুরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে শেরপুরে প্রস্তুতি সভা করেছে জেলা যুবদল। সভায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত ও মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন নেতারা। একই সঙ্গে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি ও সাংগঠনিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

শেরপুর জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত হোসেনের সঞ্চালনায় শুক্রবার (২৮ নভেম্বর) রাতে দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম ফকির লিংকন।

সভায় আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মবিনুজ্জামান মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক, সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী বাবুসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ ছাড়া জেলার পাঁচটি উপজেলা ও শহর যুবদলের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারকে বেকায়দায় ফেলতে বিভিন্নভাবে ষড়যন্ত্র ও অপচেষ্টা চালানো হচ্ছে। পলাতক ফ্যাসিবাদী শক্তি আবারও রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে। এ লক্ষ্যে তারা দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। কোনো অপশক্তি যেন দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা।

আরও পড়ুন

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল আলম ফকির লিংকন কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন। তিনি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সমন্বয়, ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।

সভায় কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে জেলা, উপজেলা ও শহর পর্যায়ে প্রয়োজনীয় সাংগঠনিক প্রস্তুতি গ্রহণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের দায়িত্ব বণ্টন, পারস্পরিক সমন্বয় এবং সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ভোরের আকাশ/ইউএম
 

শেরপুরযুবদলপ্রস্তুতি সভা

শেয়ার করুন: