শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৫, ৫:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ি এলাকায় সড়ক পারাপারের সময় শনিবার দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক সোহানুর রহমান সোহাগ (২৮) গাজীপুর মহানগরের ২৩নং ওয়ার্ডের ভাওরাইদ এলাকার বাসিন্দা গফুর মোক্তারের ছেলে।

গাজীপুর সদর মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মেহেদী হাসান ও স্থানীয়রা জানান, শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে সোহাগ রাস্তা পার হচ্ছিলেন, ঠিক সেই সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাভার্ডভ্যানটি আটক করে ডাম্পিংয়ের জন্য থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (অপরাধ-উত্তর) রবিউল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের অনুরোধে মানবিক কারণে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

ভোরের আাকাশ/জাআ

গাজীপুরযুবক নিহত

শেয়ার করুন: