শিরোনাম
পরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যমনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীজাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমিরপোশাক শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিনগাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টাপরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যমনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীজাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমিরপোশাক শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিনগাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

দিনাজপুরে জেনারেল হাসপাতালে শিশু বিভাগ উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

​দিনাজপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনের ৩য় তলায় শিশু বিভাগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকালে হাসপাতালের নতুন ভবনের ৩য় তলায় শিশু বিভাগের কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

​উদ্বোধন শেষে তিনি শিশু বিভাগের ৩টি কেবিনসহ প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেবার মান বাড়ানোসহ শিশুদের সার্বিক চিকিৎসায় আরও বেশি যত্নবান হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নূর আলম, গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) এসডিই-১ (সিভিল) নুরুল হাসান সোহান এবং এসডিই (ইলেকট্রিক অ্যান্ড মেকানিক্স) শাহরিয়া আরেফিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও চিকিৎসকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, "দিনাজপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই শিশু বিভাগটি চালু হওয়া। নতুন ভবনের আধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে এখন থেকে জেলার শিশুরা আরও উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবে। চিকিৎসক ও নার্সদের প্রতি অনুরোধ থাকবে, যেন প্রতিটি শিশুকে সর্বোচ্চ আন্তরিকতা ও মমতা দিয়ে সেবা দেওয়া হয়।"

আরও পড়ুন

ডেঙ্গু মোকাবিলায় রাঙামাটি জেলা পরিষদের ২১০০ পরীক্ষার কিট সহায়তা

​এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম বলেন, "নতুন ভবনের ৩য় তলায় কেবিন ও ওয়ার্ডসহ শিশু বিভাগটি চালু হওয়ায় আমাদের সেবার পরিধি আরও বাড়ল। সীমিত জনবলের মধ্যেও আমরা শিশুদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।"

তিনি আরও জানান, শিশু ওয়ার্ডে সরকারি অনুমোদন রয়েছে ২০টি শয্যার। তবে পর্যাপ্ত জায়গা থাকায় পেইং বেডসহ বর্তমানে মোট ৩৪টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। নতুন এ শিশু বিভাগ চালু হওয়ায় দিনাজপুর জেলার শিশু রোগীদের চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ হবে বলে আশা করছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: