শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া

ভাড়া জমি থেকে মাটি কেটে ইট বানানোর অভিযোগ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিয়ম নীতির তোয়াক্কা না করে ইট ভাটার জন্য অবাধে ফসলি জমির মাটি কাটা হচ্ছে। 

জমির মালিক সামসু মিয়ার অভিযোগ, শাহীন ব্রিকস ফিল্ড এর মালিক শফিকুল ইসলাম ভূঁইয়ার কাছে তার জমি ভাড়া দেয়া হয়, কিন্তু তিনি তাকে না জানিয়ে তার জমির মাটি কেটে নিয়ে ইট তৈরি করছেন। পরে বাঁধা দিলে জোরপূর্বক আরেকটি জমি মাটি কেটে নেয়।পরে এ ব্যাপারে গত ৭ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার এর কাছে লিখিত অভিযোগ করেছেন জমির মালিক সামসু মিয়া।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, "আমার স্বত্বদখলীয় কিছু অংশ খরিদকৃত জমি এবং পৈর্তৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি নিম্নোক্ত বিবাদীগনের নিকট গত ১৫/১২/২০১৮খ্রি: হইতে ১৪/১২/২০২৮খ্রি: পর্যন্ত ইট মিল (ব্রিকস ফিল্ড) ব্যবসা করার জন্য ভাড়া প্রদান করি। কিন্তু বিবাদীগন ইট মিল স্থাপন করে ২০২৫খ্রিঃ পর্যন্ত সুন্দরভাবে ব্রিকস্ ফিল্ড ব্যবসা করেছে এবং আমাদেরকে ভাড়া প্রদান করেছে, কোন প্রকার ছল-ছাতুরী করে নাই। 

কিন্তু এই বৎসর অর্থাৎ ২০২৬ ইং সালে আনুমানিক প্রায় ১৫০ শতক জমি হইতে ০৫ ফুট গভীর করে মাটি কেটে নিয়ে ব্রিকস ফিল্ডে ব্যবহার করে ইট বানিয়ে ফেলেছে। যা আমি কোনভাবে অবগত নই বরং উল্টো আমাদের বাড়িতে পুলিশ পাঠায়।"

অভিযোগকারী সামসু মিয়া ভোরের আকাশকে বলেন, 'আমি শাহীন ব্রিকস ফিল্ড এর মালিক শফিকুল ইসলামের কাছে ইট রাখার জন্য জায়গা ভাড়া দিয়েছি। কিন্তু উনি আমাকে না জানিয়ে আমার জমির মাটি কেটে ইট প্রস্তুত করছেন। বাঁধা দিলে জোরপূর্বক আরেকটি জমির মাটি কেটে নেয়।'

এ বিষয়ে শাহীন ব্রিকস ফিল্ডের ম্যানাজার আসরাব উদ্দিন লিটন বলেন, 'আমরা তাদের কাছ থেকে জমি চুক্তিভিত্তিক ভাড়া নিয়েছি, এখন ৫ ফুট ডাউন করব না ২০ ফুট উঁচু করব এটা আমাদের ব্যাপার। মিলের ক্ষেত্রে যা যা করা লাগবে করব। যেদিন চলে যাব সেদিন তাদেরকে বুঝিয়ে দিব।'

অভিযুক্ত শফিকুল ইসলামকে ইটভাটায় না পেয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সরাইল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার শাহীনা নাছরিনের বক্তব্য পাওয়া যায়নি।

ভোরের আকাশ/ র.ই

 

অভিযোগশফিকুল ইসলাম

শেয়ার করুন: