শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

নড়াইলে জুলাই শহীদ দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় জেলা পরিষদ  হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের জেলা আমির আতাউর রহমান বাচ্চু। 

নড়াইল জেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন বিশ্বাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মো. আলমগীর হোসাইন, নড়াইল জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান পিকুল, জামায়াত নেতা সহকারী অধ্যাপক মো. ইসহাক মিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মো: আকিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি ড. আব্দুস সোবহান।

আরও পড়ুন

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, ৫০ অভিবাসী নিখোঁজ


বক্তারা বলেন, জুলাই আমাদের চেতনা, আমাদের প্রত্যাশা। জুলাইয়ের আত্মত্যাগকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো ধরনের টালবাহানা দেশের ছাত্র-জনতা মেনে নেবে না।”আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।।

ভোরের আকাশ/ইউএম

নড়াইলে জুলাই শহীদ দিবস

শেয়ার করুন: