কুড়িগ্রামে হাম-রুবেলা টিকাদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের শাপলা চত্বরে গিয়ে কর্মসূচিটি শেষ হয়। এ সময় পথচারী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট ইউনিট কুড়িগ্রামের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, কার্যনির্বাহী সদস্য মুকুল মিয়া, মো. রফিকুল হায়দারসহ রেডক্রিসেন্টের যুব সদস্যরা।
শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই নিয়মিত টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে এ ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
ভোরের আকাশ/এনউব