শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় ১০৯ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুষ্টিয়ায় মাত্র ১০৯ টাকায় পুলিশে ২৭ জন চাকুরী পেয়েছেন। এই ২৭ জনের মধ্যে একজন মুক্তিযোদ্ধা কোটায় সুযোগ পান। বাকিদের মধ্যে রয়েছেন ২৫ জন পুরুষ ও ২ জন নারী।

গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার পর কুষ্টিয়া পুলিশ সুপারের সভাকক্ষে পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় তিনি নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে নেন। চাকরি পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই প্রার্থীদের পরিবারে বইতে শুরু করে আনন্দের বন্যা। কেউ খুশিতে কান্নায় ভেঙে পড়েন, কেউবা আবেগাপ্লুত হয়ে পড়েন স্বপ্নপূরণের আনন্দে।

গত ২০ আগস্ট কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয় মাঠপর্যায়ের প্রাথমিক পরীক্ষা। সেখানে অংশ নেন ১ হাজার ২৭৩ জন প্রার্থী। তিন দিনব্যাপী পরীক্ষার পর প্রাথমিকভাবে নির্বাচিত হন ৩৪৭ জন। পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশ নেন ৩২৯ জন প্রার্থী, যেখানে উত্তীর্ণ হন ৫০ জন। চূড়ান্ত মৌখিক পরীক্ষায় অংশ নেন ৪৮ জন।

সবশেষে, কুষ্টিয়া জেলার জন্য বরাদ্দ ২৭টি পদে ২৭ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়। সদ্য নিয়োগপ্রাপ্ত এক কনস্টেবল বলেন, আমার বাবা ভ্যান চালান। ঘুষ দেওয়ার সামর্থ্য নেই। কিন্তু আজ প্রমাণ হলো, যোগ্যতার মাধ্যমে ঘুষ ছাড়াই পুলিশে চাকরি পাওয়া যায়।আরেকজন বলেন, কে বলেছে পুলিশে ঘুষ ছাড়া চাকরি হয় না? আমরা এক কোটি বার প্রমাণ করব, যোগ্যতা থাকলেই সম্ভব।

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান  বলেন, এবারের নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে। এখানে ঘুষ অনিয়ম কিংবা সুপারিশের কোনো সুযোগ ছিল না। যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমেই চাকরি পেয়েছে।

তিনি আরও জানান, এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনবে এবং তরুণ সমাজকে দেখাবে যে সততা ও যোগ্যতার মাধ্যমেই সরকারি চাকরি অর্জন সম্ভব।

ভোরের আকাশ/জাআ

কুষ্টিয়াচাকরিপুলিশ

শেয়ার করুন: