মাগুরার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ

মাগুরায় শিক্ষার মানোন্নয়ন, ক্রীড়া চর্চা এবং পরিবেশ সংরক্ষণে উৎসাহ দিতে ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল (এডিপি) অর্থায়নে বাস্তবায়িত একটি প্রকল্পের আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা এবং জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।
অনুষ্ঠানে জেলার ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি খেলাধুলা ও বৃক্ষরোপণে আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে মাগুরা সদর উপজেলা পরিষদ।
ভোরের আকাশ/ র.ই