শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

পদ্মা সেতু এলাকায় যাত্রীর মোবাইল-অ্যাম্বুলেন্স চেক করছেন বিএনপির নেতাকর্মীরা, নেতৃত্বে দুই এমপি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অগ্নিসংযোগ ঠেকাতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকে সেখানে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন এবং অ্যাম্বুলেন্সেও তল্লাশি চালানো হচ্ছে। দুপুরে সেখানে দক্ষিণবঙ্গ থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি করতে দেখা যায় তাদের।

তল্লাশির সময় কারও বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ আছে কি না, তা যাচাই করছেন বিএনপির নেতাকর্মীরা। এজন্য মোবাইলে ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের তথ্যও পরীক্ষা করা হচ্ছে। সম্পৃক্ততার প্রমাণ না পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা। মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে সন্দেহভাজন কাউকে আটক করতে পারেননি বলে জানিয়েছেন এমপি আব্দুস সালাম আজাদ।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশে আবারও অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছি। ওই সময়ে কয়েকজনের মোবাইল চেক করা হয়।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের সহসভাপতি প্রার্থী মনিরুজ্জামান মোন্না বলেন, ‘পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে আছেন নেতাকর্মীরা। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন এখানে কোনও রকম সহিংসতা না করতে পারে সে জন্য আমাদের নেতাকর্মীরা এই সড়কে অবস্থান নেন। যারা এই সড়ক দিয়ে চলাচল করছেন, তাদের সালাম দিয়ে তাদের সঙ্গে কথা বলেছি। এতে তাদের কোনও রকম সমস্যা হয়নি।’

অ্যাম্বুলেন্সে তল্লাশি করার বিষয়ে তিনি বলেন, ‘পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত থেকে অনেক অ্যাম্বুলেন্স আসছিল। সেই কারণে চেক করা হয়েছে। তবে সন্দেহভাজন কিংবা আওয়ামী লীগ সংশ্লিষ্ট কাউকে আটক করা হয়নি।’

আরও পড়ুন

নভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানিয়েছেন, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অপ্রীতিকর ঘটনা ঘটলেও মাওয়া প্রান্তে এ ধরনের কোনও ঘটনা ঘটেনি। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। এ সময় তাদের অনেকে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালান। তবে এতে কোনও যানজটের সৃষ্টি হয়নি।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ (শ্রীনগর সার্কেল) মো. আনিছুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এসআরবিও পদ্মা সেতু এলাকায় আছেন।’

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: