শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জীবননগরে ফ্রি স্বাস্থ্যসেবা দিল উপশম প্লাস

জীবননগর প্রতিনিধি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

‘শহর থেকে গ্রামে, ডাক্তার এখন কাছে’—এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগরে উপশম প্লাসের উদ্যোগে বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) উপজেলার বাঁকা ব্রিক ফিল্ড মোড়ের যাত্রী ছাউনির পেছনে অবস্থিত মা-বাবার দোয়া মেডিকেল হলে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সহজে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে সাধারণ স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি রোগীদের চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে টেলিমেডিসিন প্রযুক্তির মাধ্যমে ঢাকার চিকিৎসকদের সঙ্গে রোগীদের পরামর্শের সুযোগ করে দেওয়া হয়।

স্বাস্থ্যসেবা কার্যক্রমে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. শুভজিৎ পাইক, এমবিবিএস, পিজিটি—শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও বাংলাদেশ শিশু হাসপাতাল এবং ডা. আরশী তাসনীম, এমবিবিএস, মেডিকেল অফিসার, উপশম প্লাস, বনানী, ঢাকা।

কর্মসূচিতে বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা ও পিক-ফ্লো মিটারের মাধ্যমে ফুসফুসের কার্যকারিতা পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়।

আয়োজকরা বলেন, প্রত্যন্ত এলাকার অনেক মানুষ সময় ও অর্থের অভাবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পান না। তাদের কথা বিবেচনা করেই প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা গ্রামীণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

ট্রাক-কাভার্ডভ্যানের অবৈধ পার্কিং বন্ধে শেরপুরে মানববন্ধন

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. মারুফ হোসেন, অগ্রণী গবেষক, ফেম পিবিএক্স, ফেমআইটি ও ব্রাইট লাইট একাডেমির প্রতিষ্ঠাতা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তারা।

ভোরের আকাশ/জেআ

স্বাস্থ্য পরীক্ষাচুয়াডাঙ্গা

শেয়ার করুন: