শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চায়ের দোকানে কৃষকের ওপর দুর্বৃত্তদের হামলা, থানায় অভিযোগ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজারের লামাবাজার এলাকায় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় কৃষক আতিকুর ইসলামের (৬০) ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) রাতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কর্মধা গ্রামের বাসিন্দা কৃষক আতিকুর ইসলাম শনিবার রাতে রবিরবাজারের লামাবাজার এলাকার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে বাজারের ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আতিকুর ইসলাম একজন শান্ত ও ভদ্র মানুষ। তিনি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় একদল লোক এসে তাকে মারধর শুরু করে এবং রক্তাক্ত করে ফেলে। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত আতিকুর ইসলাম জানান, কর্মধা গ্রামের আশিকুর রহমান ফটিক মিয়ার ভাইয়ের গরু প্রায়ই তার বাড়িতে ঢুকে ফসলের ক্ষতি করত। বিষয়টি নিয়ে তিনি বিচার দাবি করলে ফটিকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এর জেরে শনিবার রাতে চা খাওয়ার সময় ফটিকের ভাই ও তার ছেলে সহ কয়েকজন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, এ ঘটনায় তিনি কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেছেন।

আরও পড়ুন

কুয়েট পুলিশ ফাঁড়ি”-এর শুভ উদ্বোধন

এ বিষয়ে অভিযুক্ত আশিকুর রহমান ফটিকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কুলাউড়া থানার এসআই মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/এনউব    

থানায় অভিযোগ

শেয়ার করুন: