শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুয়েট পুলিশ ফাঁড়ি”-এর শুভ উদ্বোধন

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৬, ৬:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ “কুয়েট পুলিশ ফাঁড়ি”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

১৮ মে সোমবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। 

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, উপ-পুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোসাঃ শারমিন সুলতানা রাখী, সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মোঃ শফিকুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। কুয়েটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মো. রোকনুজ্জামান, নিরাপত্তা কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, পরিচালক (আইআইসিটি) প্রফেসর ড. আশরাফুল গণি ভূঁইয়া, পরিচালক (এএএসডিসি) প্রফেসর ড. মো. ফারুক হোসেন, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মনির হোসেন, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ ইলিয়াস উদ্দিন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার জি. এম. মাহফুজুর রহমান, পরিচালক (অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প) ইঞ্জিনিয়ার ড. মোঃ জুলফিকার হোসেন, বিভিন্ন শাখা প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি অকালপ্রয়াত আর্কিটেকচার বিভাগের মেধাবী শিক্ষার্থী এস. এম. সায়েম ফেরদৌস (রোল নং- ২৪২৫০৩০)-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তার মৃত্যুতে কুয়েট পরিবার গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া করা হয়। শোকাবহ এ পরিস্থিতির কারণে উদ্বোধনী অনুষ্ঠান অত্যন্ত সংক্ষিপ্ত ও অনাড়ম্বরভাবে সম্পন্ন করা হয়। 

কোনো আনুষ্ঠানিক বক্তব্য ছাড়াই প্রধান অতিথিদ্বয় ফিতা কেটে “কুয়েট পুলিশ ফাঁড়ি”-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরবর্তীতে আইটি পার্ক সংলগ্ন চৌরাস্তার সম্মুখে “কুয়েট পুলিশ ফাঁড়ি”-এর নির্মাণাধীন ভবনের নামফলক উন্মোচন করা হয়। এসময় তাঁদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

টেকনাফে দুই সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার

উদ্বোধন শেষে কুয়েট কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি জুবায়ের হাসান এর পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় বিশ্ববিদ্যালয়ের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনার পাশাপাশি মরহুম শিক্ষার্থীর রুহের মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, “কুয়েট পুলিশ ফাঁড়ি” চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদের সার্বিক সেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।

ভোরের আকাশ/ র.ই

কাজের উদ্বোধনড. মো. রোকনুজ্জামান

শেয়ার করুন: