মানবিক আবেদন
ক্যান্সার আক্রান্ত সুন্দরগঞ্জের স্কুলছাত্র রুবেল বাঁচতে চায়
পাড়ার অন্য শিশুদের সঙ্গে খেলাধুলায় মেতে থাকত রুবেল মিয়াও। স্কুলে যেত, প্রতিবেশীদের সঙ্গে আনন্দে মেতে থাকত সব সময়। তার উচ্ছলতায় ভরে থাকত পুরো বাড়ি। সেই প্রাণবন্ত ছোটাছুটি বন্দি হয়ে গেছে চার দেয়ালে।চোখের জলে ভেসে গেছে মুখের হাসিটুকু।
বর্ত মানেরুবেল মিয়া (১৪) এখন শরীরের ব্যথা-যন্ত্রণা নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। ক্যান্সার আক্রান্ত এই কিশোর মাঝে মধ্যে বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা, আমি কি আর স্কুলে যেত পারব না? বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে পারব না? আমি কি মরে যাব?
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ মাষ্টারপাড়া গ্রামের বাসিন্দা দিনমজুর রফিকুল ইসলামের বড় ছেলে রুবেল। তারা তিন ভাই। রুবেল কাঠগড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার জানায়, টিউমারের চিকিৎসার জন্য দুই বছর ধরে রুবেলকে নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরতে থাকেন তারা। টিউমার বর্তমানে ক্যান্সারে রূপ নিয়েছে তার শরীরে। বড় সন্তান অসুস্থ হয়ে পড়ায় চোখে শুধু অন্ধকার দেখছেন দিনমজুর রফিকুল। নিজের যা ছিল তা শেষ করেও বহু টাকা ঋণ করে ফেলেছেন। এখন অর্থাভাবে রুবেলের চিকিৎসা থেমে আছে। সে জন্য সমাজের বিত্তবানদের কাছে সহায়তা কামনা করেছেন রফিকুল।
রুবেল বর্তমানে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী ক্যান্সার মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসার সহায়তা পাঠানোর ঠিকানা- হিসাবধারীর নাম রফিকুল ইসলাম। হিসাব নম্বর: ০১০০২৬৭৫২৪২৮৩। জনতা ব্যাংক লিমিটেড, বামনডাঙ্গা শাখা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
রফিকুল ইসলামের মোবাইল ব্যাংকিং নম্বর ০১৯১৪-৫০৩১৬০ (বিকাশ ও নগদ)।
ভোরের আকাশ/মো.আ.