শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরায় আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনের পর ভাঙচুর-অগ্নিসংযোগ

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ৬ মার্চ ২০২৬, ২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

মাগুরা শহরের জামরুলতলা এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ জেলা কার্যালয় উদ্বোধনের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল প্রায় চারটার দিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হিরোক-এর নেতৃত্বে ১০–১২ জন নেতাকর্মী নিয়ে জামরুলতলায় দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। পতাকা উত্তোলন ও দোয়ার মাধ্যমে দলীয় কার্যক্রম শুরুর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

তবে উদ্বোধনের মাত্র কয়েক মিনিটের মধ্যেই কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কিছু নেতাকর্মী জড়িত থাকতে পারে।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হিরোক, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া সুলতানা এবং আওয়ামী লীগ কর্মী ওসমান মিয়া-কে আটক করে।

এ সময় সেখানে সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সুলতানা, মীর রেজাউল ইসলামসহ স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মোঃ হাবিবুর রহমান জানান, হঠাৎ কয়েকজন জামরুলতলায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়ে পতাকা উত্তোলন ও দোয়া করে দ্রুত সেখান থেকে চলে যায়। যেহেতু সরকারিভাবে তাদের দলীয় কার্যক্রম স্থগিত রয়েছে, তাই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে।

ভোরের আকাশ/নি

মাগুরা

শেয়ার করুন: