মাগুরার মঘী মাঠে বসলো ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় ও দুইদিনব্যাপী আনন্দমেলা
মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের মঘী মাঠে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা। এ উপলক্ষে মাঠ প্রাঙ্গণে আয়োজন করা হয় দুইদিনব্যাপী আনন্দমেলা। মেলা ও ঘোড়দৌড় দেখতে মঘী ইউনিয়নসহ পার্শ্ববর্তী অন্তত ১০টি গ্রামের হাজার হাজার মানুষ মাঠে ভিড় জমান। বিকাল থেকে শুরু হওয়া ঘোড়দৌড় প্রতিযোগিতায় পর্যায়ক্রমে পাঁচটি রেস অনুষ্ঠিত হয়। দুপুরের পর থেকেই নারী-পুরুষ, শিশু-কিশোর ও যুবক-যুবতীসহ নানা বয়সী মানুষের ঢল নামে মঘী মাঠে।সত্যপুর গ্রামের ইউসুফ আলী বলেন, প্রতি বছর হেমন্ত মৌসুমে ধান কাটার পর এই মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এতে গ্রামবাসীসহ আশপাশের এলাকার মানুষ আনন্দ উপভোগ করেন এবং পরিবার-পরিজন নিয়ে উৎসবে অংশ নেন।মঘী গ্রামের ওয়াজেদ আলী বলেন, দীর্ঘ ২২ বছর ধরে নিয়মিতভাবে মঘী মাঠে ঘোড়দৌড় ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। ঘোড়দৌড়ের পাশাপাশি দুইদিনব্যাপী মেলায় নানা ধরনের দোকান বসে, যেখানে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ কেনাকাটা করে থাকেন।মেলার আয়োজক কমিটির সদস্য খায়রুজ্জামান সবুজ বলেন, প্রতি বছর ধান কাটার পর ঘোড়দৌড়ের পাশাপাশি বিচার গান, মঞ্চ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। এবারের ঘোড়দৌড় প্রতিযোগিতায় জেলা ও জেলার বাইরের মোট ২১টি ঘোড়া অংশ নেয়।ঐতিহ্যবাহী মঘী ৩১তম ঘোড়দৌড় ও আনন্দমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমদ। মেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন মঘী ইউনিয়নের সাবেক সভাপতি আলতাফ হোসেন বিশ্বাস ও সাবেক সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সবুজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জাহিদুল ইসলাম।মঘী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই মেলার সমাপনী অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার।ভোরের আকাশ/এসএইচ
শহীদ শরিফ ওসমান বিন হাদির নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মাগুরায় শোক ও বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ করেছে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।শনিবার (২০ ডিসেম্বর) সকালে মাগুরা মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভায়নার মোড় স্মৃতিস্তম্ভে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তারা বলেন, হাদি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের পক্ষে আপসহীন এক কণ্ঠ। ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিস্ট সরকারের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাকে জীবন দিতে হয়েছে বলে তারা অভিযোগ করেন।বক্তারা আরও বলেন, দেশে বর্তমানে বাকস্বাধীনতা চরমভাবে বাধাগ্রস্ত হয়ে পড়েছে। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীর দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রসমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।সমাবেশে বক্তব্য রাখেন তন্ময় রহমান তুর্য, জোবায়ের হোসেন হামজা, শাহরিয়ার আহমেদ সামিসহ আরও অনেকে।এ সময় শিক্ষার্থীরা জান দেব, তবু জুলাই দেব না—সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।ভোরের আকাশ/এসএইচ
২১ ডিসেম্বর ২০২৫ ০৬:২৫ এএম
মাগুরায় নাশকতা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
মাগুরায় গত ৬ ডিসেম্বর গভীর রাতে জেলা ভূমি অফিস ও রেজিস্ট্রি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় তিন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—শহরের নিজনান্দুয়ালী গ্রামের ইমরান শেখের ছেলে রবিন শেখ (১৯), রায়হান শেখ (২৩) এবং শহরের নোমানী ময়দান সংলগ্ন এলাকার শাহিন হাসানের ছেলে হাসিবুল হাসান (২০)।শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম (ক্রাইম অ্যান্ড অবস) সাংবাদিকদের জানান, গত ৬ ডিসেম্বর গভীর রাতে দুষ্কৃতিকারীরা জেলা ভূমি অফিস ও রেজিস্ট্রি অফিসে অগ্নিসংযোগ করে। এতে সরকারি এই দুই দপ্তরের গুরুত্বপূর্ণ কাগজপত্র, নথি ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশসহ পুলিশের একাধিক টিম শহরে অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে শুক্রবার ভোরে নিজনান্দুয়ালী গ্রাম থেকে রবিন ও রায়হানকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পরে শহরের নোমানী ময়দান সংলগ্ন এলাকা থেকে হাসিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, নাশকতার উদ্দেশ্যেই তারা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মদদদাতাদের শনাক্তে তদন্ত চলছে। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যমতে শহরের গুরুত্বপূর্ণ অফিস-আদালতে হামলাই ছিল পরিকল্পনাকারীদের মূল উদ্দেশ্য। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
২০ ডিসেম্বর ২০২৫ ০১:৫৬ পিএম
মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
মাগুরায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, মাগুরা নানা কর্মসূচির আয়োজন করে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৬টা ৪৫ মিনিটে শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, মাগুরা পৌরসভা, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, বিএনপি ও এর অঙ্গ সংগঠনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, মাগুরা প্রেসক্লাব এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ৯টায় মাগুরা স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ও জেলা পুলিশ সুপার।সকাল সাড়ে ১১টায় নোমানী ময়দানে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। দুপুর ১২টায় জেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকাল ৩টায় মাগুরা সরকারি শিশু পরিবারের মাঠে জেলা পর্যায়ে মহিলা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৪টায় কালেক্টরেট মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।সন্ধ্যায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা তথ্য অফিসের উদ্যোগে মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সন্ধ্যা ৭টায় জেলা অডিটোরিয়ামে মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।ভোরের আকাশ/এসএইচ
১৮ ডিসেম্বর ২০২৫ ০৫:১০ এএম
মাগুরায় বেগম রোকেয়া দিবসে অদম্য পাঁচ নারীকে সংবর্ধনা
"নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি-" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে রোকেয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার সময় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিনি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহঃ শাহানুর জামান এর সভাপতিত্বে অদম্য ৫ জন নারীদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মতর্কা মোছাঃ তাহমিনা আফরোজ।এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সদস্য ও মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ অবঃ মতিউর রহমান, কাজী সালিমা হক মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এস এম ইউনুচ আলী, টি এন্ড টি সাবেক কর্মকর্তা সমাজসেবক মো. জিয়াউল হক বাচ্চু, প্রেসক্লাব মহম্মদপুর এর সভাপতি মো. আজিজুর রহমান টুটুল, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রেশমা খাতুন, একাডেমিক সুপারভাইজার প্রনব কুমার পোদ্দার, তথ্য সেবা কর্মকর্তা এমিলিয়া জামান সেতু, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফেরদৌসি আক্তার প্রমুখ।আলোচনা শেষে ৫ জন অদম্য নারীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।তারা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে মহম্মদপুর ইউনিয়নের রুইজানি গ্রামের বিলতা রানী বিশ্বাস, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বাবুখালী ইউনিয়নের রায়পুর গ্রামের মোছাঃ লিপি খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য ভুমিকা রাখায় মহম্মদপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সুলতানা রউফুন্নাহার , নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী বিনোদপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামের মোছাঃ রিক্তা পারভীন ও সফল জননী নারী বিনোদপুর ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামের মোছাঃ আঞ্জুমান আরা বেগম।ভোরের আকাশ/জাআ
১০ ডিসেম্বর ২০২৫ ০৫:২৭ এএম
মাগুরা মুক্ত দিবসে র্যালি ও আলোচনা সভা
বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) জেলা প্রশাসন এবং মাগুরা প্রেসক্লাব পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য স্মরণ করে বিভিন্ন আয়োজন সম্পন্ন করে।সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মো. আখতার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওয়ালিদুজ্জামান, হারেজ উদ্দিন প্রমুখ।এদিকে সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মুক্তিযোদ্ধা মো. ওয়ালিয়র রহমান, সহসভাপতি শামীম খান, আলোক বোস, এড. সঞ্জয় রায় চৌধুরী, মো. সাইফুল্লাহ, দেলোয়ার হোসেন, শাহিন আলম তুহিন, শেখ ইলিয়াস মিথুন, রূপক আইচ, মো. ইমরান হোসেনসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।১৯৭১ সালের এই দিনে মাগুরা পাক হানাদার বাহিনীর দখলমুক্ত হয়। এর আগে ৬ ডিসেম্বর আকাশপথে মিত্রবাহিনীর বিমান হামলা এবং মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর স্থল আক্রমণের মুখে পাক সেনারা মাগুরা ছাড়তে বাধ্য হয়। ৭ ডিসেম্বর ভোরে শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার নেতৃত্বে মুক্তিবাহিনী বিজয়ের পতাকা হাতে মাগুরা শহরে প্রবেশ করে এবং পুরো শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করে। মুহূর্তেই মুক্তিকামী মানুষের মিছিলে মুখরিত হয়ে ওঠে গোটা শহর।সন্ধ্যায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। কর্মসূচিতে প্রেসক্লাবের সদস্যরা অংশ নেন।ভোরের আকাশ/জাআ
০৮ ডিসেম্বর ২০২৫ ০৮:৩৯ এএম
হত্যাযজ্ঞে জড়িতদের ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করা হবে: প্রেস সচিব
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ যারা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করা হবে- এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরায় আন্তঃজেলা কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।এ সময় শফিকুল আলম বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন কেউ প্রতিহত করতে পারবেনা।উৎসবমুখর পরিবেশে মাগুরায় শুরু হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ‘আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। জেলার ৪ উপজেলার বিভিন্ন কলেজের ৯টি দলের ফুটবলাররা এতে অংশ নিচ্ছেন।ভোরের আকাশ/মো.আ.
০৬ ডিসেম্বর ২০২৫ ০১:০৬ এএম
হত্যাযজ্ঞে জড়িতদের ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করা হবে: প্রেস সচিব
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ যারা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করা হবে- এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরায় আন্তঃজেলা কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।এ সময় শফিকুল আলম বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন কেউ প্রতিহত করতে পারবেনা।উৎসবমুখর পরিবেশে মাগুরায় শুরু হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ‘আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। জেলার ৪ উপজেলার বিভিন্ন কলেজের ৯টি দলের ফুটবলাররা এতে অংশ নিচ্ছেন।ভোরের আকাশ/মো.আ.
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। বিএনপি নেতা কাজী সালিমুল হক কামালের নেতৃত্বে আয়োজিত এই দোয়া মাহফিলে এলাকাবাসীসহ নানা শ্রেণি-পেশার লাখো মানুষ অংশ নেন।রবিবার (৩০ নভেম্বর) বিকেলে বিনোদপুর স্কুল মাঠে স্থানীয় বিএনপি নেতা গোলাম আযম সাবুর সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সালিমুল হক কামাল।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহম্মদপুর বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, আখতারুজ্জামান, শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকুসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং মাগুরা-২ আসনে ধানের শীষ প্রতীকের বর্তমান প্রার্থী পরিবর্তন করে কাজী সালিমুল হক কামালকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান।ভোরের আকাশ/জাআ
০১ ডিসেম্বর ২০২৫ ০৮:৫২ এএম
মাগুরায় ৮ দফা দাবিতে নার্সেস অ্যাসোসিয়েশনের বিক্ষোভ
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টার বিরুদ্ধে এবং ৮ দফা দাবির বাস্তবায়নের দাবিতে মাগুরায় বিক্ষোভ ও সমাবেশ করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, মাগুরা জেলা শাখা।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বক্তব্য রাখেন নার্সিং ইন্সপেক্টর মনোয়ারা খাতুন, সিনিয়র স্টাফ নার্স সুফিয়া খাতুন, আমেনা খাতুন, অন্তর বাড়ৈ ও শিক্ষার্থী শামসুন্নাহার বনি।বক্তারা বলেন, নার্সিং পেশাকে দুর্বল করতে ষড়যন্ত্রমূলকভাবে অধিদপ্তরকে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বন্ধ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। তারা অবিলম্বে ৮ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশে জানানো হয়, দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।ভোরের আকাশ/জাআ
২৮ নভেম্বর ২০২৫ ০৭:৩৮ এএম
মাগুরা নবাগত জেলা প্রশাসকের সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
মাগুরায় নবাগত জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার (২৪ নম্ভেবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের ভূমিকা এবং প্রশাসনের সহযোগিতার ক্ষেত্র নিয়ে মুক্ত আলোচনা করেন। তিনি বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। উন্নয়ন ও দুর্নীতি রোধে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।"অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শামীম খান, মোহাম্মদ সাইফুল্লাহ, শরীফ তেহেরান আলম টুটুল, মাসুম বিল্লাহ কলিন্স, নাঈমুর রহমান, জয়ন্ত জোয়ারদার, মনুজান খাতুন ও শিউলি আফরোজ সাথী প্রমুখ।সভায় জেলার শিক্ষা, স্বাস্থ্য, মাদক, অবৈধ দখল, আইনশৃঙ্খলা ও জনভোগান্তি নিরসনে নানা সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা।মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।ভোরের আকাশ/এসএইচ