বরিশাল কোতোয়ালি থানা পরিদর্শন করলেন অ্যাডিশনাল ডিআইজি আব্দুস সালাম

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানা পরিদর্শন করেছেন রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ), বরিশালের কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুস সালাম রিমন। গত রোববার (২৬ এপ্রিল) তিনি এই আনুষ্ঠানিক পরিদর্শন সম্পন্ন করেন।
কমান্ড্যান্ট মহোদয় থানা প্রাঙ্গণে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এডিসি (সাউথ) জনাব মোঃ বেলাল হোসেন এবং এসি (কোতোয়ালি) জনাব অলক কান্তি শর্মা। এরপর বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
কমান্ড্যান্ট মহোদয় সালাম গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি মহোদয় থানার বিভিন্ন দাপ্তরিক নথিপত্র, মালখানা এবং পুলিশি কার্যক্রমের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় তিনি উপস্থিত সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার লক্ষে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন-থানার শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে কমান্ড্যান্ট মহোদয় ফোর্সের মনোবল বৃদ্ধিতে প্রয়োজনীয় পরামর্শ দেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনি সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্সকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
ভোরের আকাশ/নি