শিরোনাম
কোন বোর্ডে পাসের হার কতএবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪০০৮৪ জনএইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশস্বর্ণের দামে বড় পতনদেশে পৌঁছেছে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির লাশইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রেরআমার বাবাকে হত্যা করার চেষ্টা চলছে: ইমরান খানের ছেলের অভিযোগলন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশকোন বোর্ডে পাসের হার কতএবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪০০৮৪ জনএইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশস্বর্ণের দামে বড় পতনদেশে পৌঁছেছে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির লাশইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রেরআমার বাবাকে হত্যা করার চেষ্টা চলছে: ইমরান খানের ছেলের অভিযোগলন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ

দামুড়হুদায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

‘সচেতন হোন, সুস্থ থাকুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বর ও তৎসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। জাতীয় পর্যায়ে এ কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

গঙ্গা-গড়াই নদীর পানি সতর্কসীমায় প্রবাহের আশঙ্কা

এ সময় ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

ভোরের আকাশ/জেআ

ডেঙ্গু প্রতিরোধ

শেয়ার করুন: