শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে আরএমপির সার্জেন্ট শুভজিতের কৃতিত্ব

রাজশাহী ব্যুরো

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

রাজশাহীতে দায়িত্বশীলতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সার্জেন্ট শুভজিৎ সরকার। দায়িত্ব পালনকালে দৌড়ে এক ছিনতাইকারীকে আটক করে তিনি নগরবাসীর প্রশংসা কুড়িয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল আনুমানিক ১২টা ১৫ মিনিটে নগর ভবন মোড়ে ডিউটি চলাকালীন একটি অটোরিকশা থেকে চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যান সার্জেন্ট শুভজিৎ সরকার। সেখানে গিয়ে তিনি দেখতে পান, এক ব্যক্তি একটি মোবাইল ফোন ছিনতাই করে দৌড়ে পালানোর চেষ্টা করছে।

তাৎক্ষণিকভাবে ওই ছিনতাইকারীকে ধাওয়া করেন সার্জেন্ট শুভজিৎ। এ সময় রাস্তায় থাকা সাধারণ মানুষের সহায়তায় অল্প সময়ের মধ্যেই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন তিনি। পরে সার্জেন্ট শুভজিৎ সরকার কন্ট্রোল রুমে বিষয়টি জানিয়ে দ্রুত থানা পুলিশকে ঘটনাস্থলে ডেকে নেন। আটক ছিনতাইকারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার করা মোবাইল ফোন যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের কাছে তা বুঝিয়ে দেওয়া হয়।

সার্জেন্ট শুভজিৎ সরকারের এই দায়িত্বশীল ও সাহসী কর্মকাণ্ডে রাজশাহী নগরজুড়ে প্রশংসার সাড়া পড়েছে। সাধারণ মানুষের মুখে মুখে বলতে শোনা যাচ্ছে—“এমন পুলিশই আমরা চাই।

ভোরের আকাশ/মো.আ.


 

রাজশাহী

শেয়ার করুন: