শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু, আটক ১

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

‎পিরোজপুরে  সুমনা আক্তার (১৮) এক তরুণীকে তার সাবেক স্বামী অমিত হাসানের (২৫) ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে পিরোজপুর সদর উপজেলার ঝাটকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। পরে বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমনা আক্তারের মৃত্যু হয়। নিহত সুমনা আক্তার পিরোজপুর সদর উপজেলার  ২ নম্বর ওয়ার্ডের ঝাটকাঠি গ্রামের ফারুক সিকদারের কন্যা।

অভিযুক্ত অমিত হাসান  (২৫), পিরোজপুর সদর উপজেলার শিক্ষা অফিস রোডের লুৎফর শেখের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে সুমনা ও অমিতের বিয়ে হয়। তাদের সংসারে একটি ৫ বছর বয়সী পুত্র সন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, অমিত হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং যৌতুক দাবি ও শারীরিক নির্যাতন করতেন। এসব কারণে গত দুই মাস আগে স্ত্রী সুমনা তাকে তালাক দেন। গতকাল রাত দশটার দিকে সুমনার আর মা পাশের বাসায় গেলে এই সুযোগে সাবেক স্বামী অমিত ছুরি নিয়ে ঘরে প্রবেশ করে। সুমনাকে ছুরিকাঘাতে মারাত্মক যখন করে। আহত সুমনার চিৎকারে পরিবার এবং আশেপাশের লোকজন ছুটে এলে সেখান থেকে পালিয়ে যায় অমিত। গুরুতর আহত অবস্থায় সুমনাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানেও ফের হামলার চেষ্টা চালায় অমিত। এ সময় সুমনার স্বজন ও স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সুমনা আক্তার মারা যান। বর্তমানে তার মরদেহ পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

‎পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নিজাম উদ্দিন বলেন, গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করা হলেও সেখানে নেওয়ার আগেই হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, শুনেছি গতকাল রাতে এক নারীকে তার স্বামী আঘাত করেছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে ইমার্জেন্সি ডাক্তার উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেছিল। এরপরই সে মারা যায়। আমরা আসামিকে অ্যারেস্ট করেছি এবং আসামির নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.
 

পিরোজপুরছুরিকাঘাতে হত্যা

শেয়ার করুন: