শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে মাদকবিরোধী সেমিনার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ৬:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

“আমাদের অঙ্গীকার, একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে মাদকবিরোধী সেমিনার, কুইজ, আবৃত্তি, প্রদর্শনী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিরাজগঞ্জ পৌর শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশের আয়োজনে এ সেমিনার ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশের সভাপতি ও অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক মোঃ সাইদুর রহমান বাচ্চু। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম শাহীন। তিনি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা সালমা হোসেন, জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আবু হাসেম তালুকদার এবং হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহেল অফি।

বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর কারণে ব্যক্তি, পরিবার ও সমাজ মারাত্মক ক্ষতির মুখে পড়ে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদকবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে কুইজ, আবৃত্তি, প্রদর্শনী ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মাদকবিরোধী বিভিন্ন বার্তা তুলে ধরে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

আরও পড়ুন

সরিষাবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে শিশুর মৃত্যু

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ। পুরো আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

ভোরের আকাশ/ র.ই


 

মাদকবিরোধী সভামো. সাইফুল ইসলাম শাহীন

শেয়ার করুন: