শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

জামালপুরের সরিষাবাড়ীতে বিলের পানিতে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে সামি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার ( ২৫ জুন)  দুপুরে উপজেলার  ডোয়াইল ইউনিয়নের নিখাই গ্রামে মধ্যপাড়ার পেরী বিলে এ ঘটনা ঘটে। নিহত সামি একই গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।  এসময় তাসকিন (৬) নামে আরও এক শিশু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত তাসকিন একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। 

শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সামি তাসকিন, সাইম ও সোয়াদসহ চার শিশু বাড়ীর পাশের পেরী বিলে শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে সামী ও তাসকিন শাপলা তুলতে তুলতে হঠাৎ গভীর পানিতে গেলে তারা তলিয়ে যায়। 

আরও পড়ুন

কালীগঞ্জে প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

এসময় অপর দুই শিশু চিৎকার করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে দুই জনকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিকে মৃত ঘোষণা করেন। আহত তাসকিন বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবাশীষ রাজবংশী  বলেন, পানিতে ডুবে যাওয়া দুই জন শিশুকে হাসপাতালে  আনা হয়ে ছিলো। তবে হাসপতালে আসার আগেই সামি নামের শিশুটির মৃত্যু হয়। অপর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

ভোরের আকাশ/ র.ই

শিশুর মৃত্যুদেবাশীষ রাজবংশী

শেয়ার করুন: