অসহায়দের মাঝে গোশত বিতরণ
টঙ্গীতে “মানবতার বাতিঘর” সংগঠনের উদ্যোগে ৭টি কোরবানি

পবিত্র ঈদুল আজহার ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা সামনে রেখে টঙ্গীতে “অরাজনৈতিক মানবতার বাতিঘর” সংগঠনের উদ্যোগে ৭টি কোরবানি সম্পন্ন করা হয়েছে। এ উপলক্ষে অসহায়, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৮ মে) আয়োজিত এ মানবিক কর্মসূচিতে স্থানীয় অসহায় মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ভাগাভাগির সংস্কৃতি গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা মানুষের কল্যাণে কাজ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই নিহিত। সেই বার্তা ছড়িয়ে দিতেই প্রতিবছরের মতো এবারও এ মানবিক আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন “মানবতার বাতিঘর”-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং গাজীপুরের জননেতা নুরুল ইসলাম দীপু।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন কামাল হোসেন ভুলু এবং সঞ্চালনায় ছিলেন আরাফ রিফাত।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “মানবতার বাতিঘর” সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
কোরবানির গোশত পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
ভোরের আকাশ/এম