শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে গবেষণার জন্য মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) নেওয়া হয়েছে। রোববার (২১ জুন) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ মহিষটিকে বিএলআরআই কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বলে জানিয়েছেন বিএলআরআইয়ের কর্মকর্তারা।

বিএলআরআই কর্তৃপক্ষ মহিষটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ ও গবেষণার লক্ষ্যে মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেবকে প্রধান করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে।

বিএলআরআইয়ের মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব জানান, ‘মহিষটি যেহেতু চিড়িয়াখানায় ছিল, তাই আগামী ১৪ থেকে ২১ দিন পর্যন্ত একে কোয়ারেন্টাইনে রাখা হবে। এই সময়ে মহিষটি রোগমুক্ত কি না, তা নিশ্চিত করা এবং রোগমুক্ত রাখার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এরপর মহিষটিকে কীভাবে গবেষণায় ব্যবহার করা যায়, তা নিয়ে ভাবা হবে।’

উল্লেখ্য, গত কোরবানির ঈদের আগে মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়া উদ্দিন মৃধার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করা হচ্ছিল। মহিষটির ‘অসাধারণ চুল’ দেখে জিয়া উদ্দিনের ভাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে এর নাম রাখেন।

আরও পড়ুন

নোয়াখালীতে ৫ লাখ ৭৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' ক্যাপসুল

জিয়া উদ্দিন মৃধা মহিষটি কেরানীগঞ্জের জিনজিরার মনিরুজ্জামানের কাছে বিক্রি করেছিলেন। কোরবানির ঈদ সামনে রেখে ২৫ মে সোমবার বিকেলে নারায়ণগঞ্জের খামার থেকে মহিষটিকে কেরানীগঞ্জে নিজের বাড়িতে আনেন মনিরুজ্জামান।

ঈদের আগের দিন বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে মহিষটিকে মনিরুজ্জামানের বাড়ি থেকে নিয়ে আসে পুলিশ। শুরুতে কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়। পরে মহিষটির ঠাঁই হয় মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়।

ভোরের আকাশ/ইউএম

মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’, সাভার

শেয়ার করুন: