শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কারাতে চর্চায় গড়ে ওঠে শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধ: শাহেদ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কারাতে শুধু আত্মরক্ষার কৌশল বা শারীরিক সক্ষমতা অর্জনের মাধ্যম নয়; এটি মানুষের চরিত্র, শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধ বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা জিমনেশিয়াম হলে আয়োজিত ‘JKA WF Bangladesh Annual Karate Camp 2026’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাপান কারাতে অ্যাসোসিয়েশন (JKA) ও JKA World Federation Bangladesh যৌথভাবে তিন দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করে। ৫ সেপ্টেম্বর শুরু হওয়া ক্যাম্পটি ৭ সেপ্টেম্বর শেষ হয়।

মুহাম্মদ শাহেদ বলেন, নিয়মিত কারাতে অনুশীলনের মাধ্যমে একজন মানুষ শারীরিকভাবে সক্ষম হওয়ার পাশাপাশি ধৈর্য, সৌজন্য, আত্মবিশ্বাস ও অন্যের প্রতি সম্মানবোধ অর্জন করেন। জাপানি কারাতে ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো শিষ্টাচার, সম্মান ও নিয়মানুবর্তিতা। কারাতে প্রশিক্ষণ বিভিন্ন কৌশল শেখানোর পাশাপাশি নিজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও দায়িত্বশীল আচরণে অভ্যস্ত করে তোলে।

তিনি বলেন, বর্তমান সময়ে তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলা ও মার্শাল আর্টের চর্চা অত্যন্ত প্রয়োজন। পড়াশোনার পাশাপাশি তরুণরা কারাতে ও অন্যান্য নিয়মতান্ত্রিক খেলাধুলায় যুক্ত হলে তাদের আত্মবিশ্বাস বাড়বে ও সমাজের প্রতি দায়িত্বশীলতা তৈরি হবে।

জাপানের ঐতিহ্যবাহী কারাতে সংস্কৃতি বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা অর্জন করেছে উল্লেখ করে শাহেদ বলেন, এর মাধ্যমে শুধু ক্রীড়া চর্চাই হচ্ছে না, বিভিন্ন দেশের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সাংস্কৃতিক সম্পর্কও শক্তিশালী হচ্ছে। তরুণদের সুস্থ জীবনযাপন, শৃঙ্খলা ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতেও কারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কারাতে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিযোগিতায় জয়লাভই একজন কারাতেকারের সবচেয়ে বড় অর্জন নয়। নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা বজায় রাখা, প্রতিপক্ষকে সম্মান করা ও নিজের চরিত্রকে প্রতিনিয়ত উন্নত করাই একজন প্রকৃত কারাতেকারের মূল লক্ষ্য হওয়া উচিত।

তিনি আশা প্রকাশ করেন, জাপানি কারাতের ঐতিহ্য ও মূল্যবোধ বাংলাদেশে আরও বিস্তৃত হবে। এর মাধ্যমে দেশের তরুণ প্রজন্ম শারীরিকভাবে সক্ষম হওয়ার পাশাপাশি মানবিক, দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে উঠবে।

আরও পড়ুন

নড়াইলে চোর বলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে যুবক খুন

তিন দিনের ক্যাম্পে অন্যতম আকর্ষণ ছিল JKA Headquarters-Gi-এর টেকনিক্যাল ডিরেক্টর ও অষ্টম ডানধারী শিহান কাতসুতোশি শিনার বিশেষ প্রশিক্ষণ সেমিনার। তাঁর সরাসরি তত্ত্বাবধানে অংশগ্রহণকারী কারাতেকা ও প্রশিক্ষকরা জাপানিজ শটোকান কারাতের বিভিন্ন উন্নত কৌশল, কাতা, কুমিতে ও অন্যান্য কারাতে টেকনিক সম্পর্কে প্রশিক্ষণ নেন।

ক্রীড়া সংগঠক তানভির মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন JKA WF Bangladesh-এর কান্ট্রি হেড ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক টুলু উস শামস্। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথি মুহাম্মদ শাহেদকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

এ সময় রতন তালুকদার, মারিয়া চক্রবর্তী, অরূপ বড়ুয়া, জাফর আহমদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, মহিউদ্দিন মুকুল, জহিরুল ইসলাম, মেজবাহ উদ্দিন মিন্টু, নজরুল ইসলাম, মো. নওশাদ, মঞ্জুর আলম, হাবিব উল্লাহ খান রাজু, মোর্শেদ কামাল, একরাম ছিদ্দিকী, মঈন উদ্দীন খান রাজিব, শফিউল বাশার সামু, আবু কাউসার, ফারুক খান, মাহবুব আলম, ফারুকসহ ক্যাম্পে অংশ নেওয়া প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: