শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে ফাঁকা গুলি চালানোর অভিযোগে রাতভর বিক্ষোভ

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৫, ২:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে এক সন্ত্রাসীর বিরুদ্ধে ফাঁকা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী গুলি ছোঁড়ার অভিযোগে ওই ব্যক্তির বাড়ি ঘেরাও করে এবং তাকে গ্রেপ্তারের দাবিতে রাতভর মিছিল করে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরামা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জহিরুল ইসলাম লিটন (৪৭) উপজেলার বরামা গ্রামের বাসিন্দা। তিনি ২০২৩ সালের ৯ জুলাই আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। স্থানীয়দের অভিযোগ, লিটন দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও নানা অপরাধে জড়িত। মাঝে মাঝেই তিনি এসে ব্যবসায়ীদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা দাবি করেন।

শুক্রবার রাতে তিনি বরামা চৌরাস্তা এলাকায় এসে পরপর চার রাউন্ড ফাঁকা গুলি চালান। এ সময় গুলির শব্দে আতঙ্কিত হয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। পরে বিক্ষুব্ধ জনতা তার বাড়ি ঘেরাও করে এবং ভাঙচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, “লিটন একজন চিহ্নিত সন্ত্রাসী। প্রকাশ্যে চার রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে। এরপর লোকজন ধাওয়া করলে সে পালিয়ে যায়। পরে ব্যবসায়ী ও সাধারণ মানুষ তার বাড়ি ঘেরাও করে।”

অভিযুক্ত জহিরুল ইসলাম লিটনের স্ত্রী অবশ্য দাবি করেছেন, তার স্বামী ঘটনার সময় বাড়িতে ছিলেন না। তিনি বলেন, “আমরা শুধু শব্দ শুনেছি। কয়েকশ মানুষ এসে আমাদের দরজা-জানালা ভেঙে ফেলেছে। আমার স্বামী আওয়ামী লীগ করে। তাকে ফাঁসাতে গুলির নাটক সাজানো হয়েছে।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, “ফাঁকা গুলির খবর পেয়ে সাত মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। উত্তেজিত জনতাকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। রাতভর কয়েকটি স্থানে অভিযান চালানো হলেও অভিযুক্তকে পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা তিনটি স্থানে গুলির কথা বললেও তল্লাশিতে কোনো আলামত পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ভোরের আকাশ/তা.কা

রাতভরফাঁকা গুলিশ্রীপুরবিক্ষোভ

শেয়ার করুন: