শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

খুলনায় জলবায়ু সংক্রান্ত ক্ষয়-ক্ষতি বিষয়ক স্টেকহোল্ডারদের কর্মশালা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২০ মে ২০২৬, ৮:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাডামস ফাউন্ডেশন আয়োজিত ‘মাল্টি-অ্যাক্টর পার্টনারশিপ অন ক্লাইমেট চেঞ্জ রিলেটেড লস এ্যান্ড ড্যামেজ, সাপোটিং দ্য স্টাবলিস্টমেন্ট অফ দ্য ন্যাশনাল ম্যাকানিজম অন লস এ্যান্ড ড্যামেজ ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে জলবায়ু সহনশীলতার উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি বিষয়ক জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতার লক্ষ্যে প্রধান স্টেকহোল্ডারদের কর্মশালা বুধবার খুলনা হোটেল সিটি-ইনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বয় করে কাজ করতে হবে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ মানুষদের সমস্যা জানতে হবে। তাদের মতামত নিয়ে সমস্যা সমাধানে কাজ করতে হবে।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মোঃ মুজিবুর রহমান, কুয়েটের ইনন্সিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিচালক ড. মোঃ শাহজাহান আলী, জলবায়ু পরির্বতন বিশেষজ্ঞ ড. ফজলে রাব্বি সাদিক আহমেদ ও কেডিএ’র সদস্য রুহুল আমীন কুতুবউদ্দিন আহমেদ। প্রকল্পের কার্যক্রম ও মাল্টি-অ্যাক্টর পার্টনারশিপ সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান ও নুর-ই-ইলাহি। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। কর্মশালায় কীনোট পেপার উপস্থাপন করেন মাহাবুবর রহমান। স্বাগত বক্তৃতা করেন এ্যাডামসের উপ-নির্বাহী পরিচালক আশিক মাহমুদ।

আরও পড়ুন

পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

প্রকল্পটি স্থানীয় পর্যায়ে এ্যাডামস ফাউান্ডেশন সংস্থা, জাতীয় পর্যায়ে আইক্যাড ও আন্তর্জাতিক পর্যায়ে জার্মানওয়াচ বাস্তবায়ন করছে। কর্মশালার উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষয়-ক্ষতি বিষয়ে স্থানীয় সরকারি-বেসরকারি, সিভিল সোসাইটি, কলেজ ও বিশ^বিদ্যালয়ের ব্যক্তিবর্গের মতামত এবং জলবায়ু অভিবাসীদের চাহিদার আলোকে জাতীয় ক্ষয়-ক্ষতির কৌশল প্রনয়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সহযোগিতা করা।

কর্মশালায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের সিসিডির প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

ভোরের আকাশ/ এনউব

স্টেকহোল্ডারদের কর্মশালা

শেয়ার করুন: