রায়গঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী রায়গঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে দৈনিক মানবজমিনের আলী হায়দার আব্বাসী সভাপতি এবং প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার গোলাম মুক্তাদীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব চূড়ান্ত করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি আতিক মাহমুদ আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক নয়ন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন তালুকদার আরাফাত, দপ্তর সম্পাদক শিহাবুল আলম সায়েম, অর্থ সম্পাদক আব্দুল লতিফ এবং প্রচার-প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম আবির দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কেএম রফিকুল ইসলাম, এইচএম মোনায়েম খান ও এম আবু হাসেম মনি।
সভায় বক্তারা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
ভোরের আকাশ/ র.ই