শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সোনারগাঁয়ে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ৬:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সোনারতরী লোকজ মঞ্চে মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে বৈশাখী মেলা উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহিবুল্লাহ ও টুরিষ্ট পুলিশের নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক এ কে এম মাহাবুবুল আলম। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন জানান, বৈশাখি শোভা যাত্রার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

মেলা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। এবারের মেলায় ২৬টি ষ্টল বসছে। কারুশিল্পীদের হাতের তৈরি জামদানি, শতরঞ্জি, নকশি কাঁথা, মৃৎশিল্প, দারুশিল্প, হাতপাখা, কাঠ খোদাই শিল্প, পটচিত্র শিল্প, শোলা শিল্প, বাঁশ ও বেতশিল্প ও ক্ষুদ্র নৃ- গোষ্ঠির কারুশিল্পীদের সৃষ্টিশীল কর্মের উপস্থাপন ও বিপননের সুযোগ রয়েছে। এছাড়াও মেলায় বাউল গান, লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুল নাচ, হালখাতা, বায়োস্কোপ, সাপের খেলা ও নাগরদোলাসহ গ্রামীণ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করা হয়েছে।

মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কারুশিল্পীরা তাদের তৈরি নান্দনিক পণ্যসামগ্রী প্রদর্শন ও বিক্রয় করবেন। মেলায় রয়েছে মাটির তৈজসপত্র, নকশিকাঁথা, পাটজাত পণ্য, লোকজ অলংকারসহ নানা ঐতিহ্যবাহী সামগ্রীর সমাহার। শিশু-কিশোরদের জন্য রয়েছে বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। এছাড়া বাংলা নববর্ষের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং দেশীয় সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করতেই এ আয়োজন। মেলায় আগত দর্শনার্থীদের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। লোকজ সংস্কৃতির টানে ও নতুন বছরের আমেজে পরিবার-পরিজন নিয়ে মেলায় অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

ভোরের আকাশ/এসএইচ
 

সোনারগাঁ

শেয়ার করুন: