শিরোনাম
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনরাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

অন্ধকারে ডুবে থাকা জগদলে এবার আলোর উৎসব

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ৭:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

দীর্ঘদিনের অন্ধকার দূর করে এবার সৌরবাতির আলোয় আলোকিত হয়েছে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রাম। সম্প্রতি যুক্তরাজ্যে বসবাসরত জগদল গ্রামের প্রবাসীদের অর্থায়ন ও স্থানীয় তরুণদের উদ্যোগে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে গ্রামের প্রধান সড়ক ও কবরস্থান এলাকায় স্থাপন করা হয়েছে ৩৮টি সৌরচালিত স্ট্রিট লাইট। এতে সন্ধ্যার পর বদলে গেছে গ্রামের চিত্র। স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের চলাচলে।

উপজেলার জগদল ইউনিয়নের  অন্যতম বৃহৎ ও অগ্রসর গ্রাম জগদল। প্রায় ১০ হাজার মানুষের বসবাস এ গ্রামে। গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত প্রায় তিন কিলোমিটার সড়কের দুই পাশে রয়েছে পাঁচটি মসজিদ, দুটি মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও ২৫ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল। গ্রামে শিক্ষিত মানুষের পাশাপাশি রয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত অসংখ্য প্রবাসী। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি গ্রামে দীর্ঘদিন ধরে রাতের বেলায় প্রধান সড়কগুলোতে ছিল ঘুটঘুটে অন্ধকার। সন্ধ্যার পর মসজিদে নামাজ আদায়, বাজারে যাওয়া কিংবা হাসপাতালে রোগী নিয়ে যাওয়াও ছিল ভোগান্তির।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে রাস্তায় বাতি স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে গ্রামের কয়েকজন তরুণের উদ্যোগে যুক্তরাজ্যপ্রবাসী জগদলীয়ানরা এগিয়ে আসেন। তাঁদের সম্মিলিত অর্থায়নে সম্প্রতি গ্রামের প্রধান প্রধান সড়ক ও কবরস্থান এলাকায় ৩৮টি সৌরবাতি স্থাপন করা হয়। এতে দীর্ঘদিনের অন্ধকার কাটিয়ে আলোর মুখ দেখেছে পুরো গ্রাম।
এই উদ্যোগের সঙ্গে যুক্ত যুক্তরাজ্যপ্রবাসী আফজল হোসেন বলেন, জগদল গ্রামেই আমাদের বেড়ে ওঠা। গ্রামের প্রতি আমাদের সবারই আলাদা টান রয়েছে। জগদলে বিদ্যুৎ থাকলেও গ্রামের প্রধান সড়কগুলো দীর্ঘদিন ধরে রাতে অন্ধকারে ডুবে থাকত। পাঁচটি মসজিদ, দুটি মাদ্রাসা, স্কুল-কলেজ, বাজার ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের পথেও পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল না। বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে। পরে যুক্তরাজ্যে বসবাসরত জগদলীয়ানরা সম্মিলিতভাবে উদ্যোগ নিয়ে সড়কগুলোতে সৌরবাতি স্থাপনের ব্যবস্থা করি। প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে ৩৮টি বাতি স্থাপন করা হয়েছে। এখন আমাদের প্রিয় গ্রাম নিজস্ব আলোয় আলোকিত। গ্রামের মানুষের মুখে স্বস্তি ও আনন্দ দেখতে পেয়ে আমরা আনন্দিত।

স্থানীয় তরুণ রুহুল আমীন, আব্দুল মুক্তাদির, সহিবুর রহমান ও হুমায়ুন রশিদ বলেন, গ্রামের উন্নয়নে প্রবাসীদের এই উদ্যোগ আমাদের জন্য অনুপ্রেরণার। দীর্ঘদিন ধরে জগদলের রাস্তাঘাট রাতের বেলায় অন্ধকারে থাকত। বিশেষ করে মসজিদে যাতায়াতকারী মুসল্লি, শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে নানা সমস্যায় পড়তে হতো। গ্রামের প্রবাসীরা এগিয়ে আসায় আজ সেই সমস্যার সমাধান হয়েছে। দল-মত ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে গ্রামের মানুষের কল্যাণে সবাই একসঙ্গে কাজ করলে যে ইতিবাচক পরিবর্তন সম্ভব, জগদলের এই উদ্যোগ তার দৃষ্টান্ত। আমরা যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সব জগদলীয়ানের প্রতি কৃতজ্ঞতা জানাই।

জগদল বাজারের অন্বেষা মুক্ত চিন্তা বিকাশ কেন্দ্রের সদস্য আফজাল হোসেন বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই যুক্তরাজ্যপ্রবাসী জগদলীয়ান ভাইদের। তাঁদের আন্তরিকতা ও সম্মিলিত উদ্যোগে গ্রামটি আজ আলোকিত হয়েছে। এটি শুধু সড়কে বাতি স্থাপনের উদ্যোগ নয়, বরং গ্রামের প্রতি প্রবাসীদের ভালোবাসা ও দায়বদ্ধতারও বহিঃপ্রকাশ। আমি আশা করি, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত জগদলীয়ানরা যুক্তরাজ্যপ্রবাসীদের মতো গ্রামের উন্নয়নে এগিয়ে আসবেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে জগদলকে আরও এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

গ্রামের পল্লী চিকিৎসক বজলুর নুর বলেন, জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতাদের অপেক্ষায় বসে থাকলে হয়তো জগদল গ্রাম আজও অন্ধকারেই থাকত। গ্রামের তরুণ ও প্রবাসীরা নিজেদের উদ্যোগে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা প্রশংসনীয়। জগদলের এই ঐক্য ও উদ্যোগ রাজনৈতিক নেতাদেরও ভাবিয়ে তুলবে বলে আশা করি। একইভাবে উন্নয়নবঞ্চিত অন্যান্য এলাকার মানুষের প্রয়োজনেও জনপ্রতিনিধিরা এগিয়ে আসবেন—এটাই আমাদের প্রত্যাশা।

আরও পড়ুন

কুমিল্লায় ১২১ বোতল মদ উদ্ধার

গ্রামের প্রবীণ মুরব্বি  আব্দুল সোভান বলেন, আগে রাতের বেলায় মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় অন্ধকার রাস্তায় নানা সমস্যার সম্মুখীন হতে হতো। বিশেষ করে বয়স্ক মানুষদের চলাচলে বেশি কষ্ট হতো। দীর্ঘদিন ধরে বাতির ব্যবস্থা করার কথা বলা হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

অবশেষে গ্রামের তরুণ ও প্রবাসী ভাইদের সম্মিলিত প্রচেষ্টায় সেই অন্ধকার দূর হয়েছে। এখন রাতে নিশ্চিন্তে মসজিদে যাওয়া যাচ্ছে। এটি আমাদের গ্রামের মানুষের জন্য অনেক বড় পাওয়া।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: