শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঘুমন্ত বাবাকে কুপিয়ে মারল ছেলে

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচর উপজেলায় ঘটেছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের পঞ্চগ্রাম গ্রামে রবিবার (৯ নভেম্বর) গভীর রাতে নিজ ছেলের হাতে খুন হয়েছেন মতি মিয়া (৬৫)। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া।

নিহত মতি মিয়া পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা ও একজন কৃষক ছিলেন। স্থানীয়রা জানান, পারিবারিক বিষয়ে দীর্ঘদিন ধরেই তাঁর সঙ্গে ছেলে ফারুক মিয়ার (২৭) বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল থেকেই ফারুক উত্তেজিত আচরণ করছিল এবং রাতের খাবারের পর ঘরে ঘুমাতে যায়। পরে গভীর রাতে ফারুক কোদাল হাতে নিয়ে ঘুমন্ত পিতার ওপর ঝাঁপিয়ে পড়ে উপর্যুপরি আঘাত করে তাকে ঘটনাস্থলেই হত্যা করে।

চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে এসে মতি মিয়াকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম নেতৃত্বাধীন পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত ফারুক মিয়াকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে।

ওসি রাকিবুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি এবং ছেলে ফারুক মিয়াকে আটক করি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিবচর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, ফারুক মিয়া কিছুদিন ধরেই মানসিক ভারসাম্যহীন আচরণ করছিল। তাঁরা আরও জানান, ঘটনার আগের দিনও সে পরিবারের সদস্যদের সঙ্গে অস্বাভাবিকভাবে আচরণ করেছিল।
এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। অনেকেই এই নির্মম হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচার দাবি করেছেন।

পুলিশ বলছে, মানসিক সমস্যা থাকলেও বিষয়টি যাচাই-বাছাই করা হবে এবং তদন্তে যদি পরিকল্পিত হত্যার প্রমাণ মেলে, তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/তা.কা

 

মাদারীপুরের শিবচরহত্যাকাণ্ড

শেয়ার করুন: