শিরোনাম
রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতিরবাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার এবং রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জাতিসংঘেরবর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বরখাস্ত : মীর শাহে আলমইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীগোপনে চিকিৎসা শেষে ফের ইমরান খানকে কারাগারে স্থানান্তরআরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপবাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীরমোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তরোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতিরবাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার এবং রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জাতিসংঘেরবর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বরখাস্ত : মীর শাহে আলমইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীগোপনে চিকিৎসা শেষে ফের ইমরান খানকে কারাগারে স্থানান্তরআরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপবাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীরমোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত

ঝিনাইদহে ৪২০ বস্তা টিএসপি সার জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে ৪২০ বস্তা টিএসপি সার জব্দ
ঝিনাইদহে ৪২০ বস্তা টিএসপি সার জব্দ

ঝিনাইদহে প্রশাসনের গাফলতি ও দ্রুত পদক্ষেপ গ্রহনের অভাবে সার নিয়ে চলছে সারবাজী। 

জেলাব্যাপী সিন্ডিকেট গড়ে তুলে অবৈধ সারের রমরমা বানিজ্য শুরু হয়ে। ফলে ঘাটতি না থাকলেও ত্রুটিপুর্ণ বিতরণ ব্যবস্থার কারনে কৃষকরা সার পাচ্ছে না।

এদিকে সোমবার মধুহাটী ইউনিয়নের ডুগডুগি বাজারে দুই ট্রাক সার অবৈধভাবে মজুদ করা হলে প্রশাসনকে খবর দেয় এলাকাবাসি। কৃষি বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খবর পেয়েও ছিলেন নিশ্চুপ। তারা প্রতিনিধি পাঠালেও তারা কোন পদক্ষেপ ছাড়াই ফিরে আসেন। ফলে রাত ৯টার দিকে মজুদকৃত সার গোপনে পাচারের সময় জনতা আটক করে।

এদিকে একই দিন রাতে  ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় ৪২০ বস্তা টিএসপি সার জব্দ করে জনতা। জেলা প্রশাসক, পুলিশ ও কৃষি বিভাগকে খবর দেওয়া হলে দুই ঘন্টা পর তারা ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রশাসনের এই গাফলতি স্থানীয় জনতাকে চরম ক্ষুদ্ধ করে তোলে।

প্রত্যাক্ষদর্শী সাজ্জাদুল ইসলাম জানান মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ ক্যাডেট কলেজ এলাকায় ট্রাকটি আটক করা হয়। ট্রাকের চালক ও হেলপার বেগতকি দেখে পালিয়ে যায়। রাত ১১টা পর্যন্ত সারবোঝায় ট্রাকটি ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় গোয়েন্দা সদস্যরা হেফাজতে রাখেন। এ সময় গণমাধ্যমকর্মীরা জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন ও কৃষি বিভাগের উপ-পরিচালককে একাধিকবার ফোন করা হলেও প্রতিনিধি পাঠাতে তাদের দুই ঘন্টা দেরি হয়। অথচ ঘটনাস্থল ছিল শহরের মেধ্যেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ি-ট-১১-০১৪১ রেজিস্ট্রেশন নাম্বারের একটি ট্রাকে যশোরের নোয়াপাড়া থেকে সারবোঝাই করে কুষ্টিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজনের সন্দেহ হলে ট্রাকটি আটক করে। এ সময় গাড়ি চালক জানান, যশোরের নোয়াপাড়া থেকে সার নিয়ে কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু চালক সারের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। 

ঘটনাস্থলে উপস্থিত ঝিনাইদহ জেলা যুবদল নেতা মিলন বলেন, স্থানীয়রা সার পাচারের গোপন সংবাদ পেয়ে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে একটি সার বোঝাই ট্রাক আটক করে আমাদের খবর দেয়। আমরা গিয়ে ট্রাকের চালককে পরিবহন করা সারের কোন কাগজপত্র আছে কিনা জানতে চাইলে তারা কোন কাগজ দেখাতে পারেনি। ট্রাকটিতে ৪২০ বস্তা টিএসপি সার ছিল। ঝিনাইদহ ট্রাক শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মাজেদুল হক সার বোঝাই ট্রাক আটকের খবর সদর থানার ওসি ও এসপিকে জানালে মধ্যরাতে ট্রাকটি থানায় নিয়ে যাওয়া হয়।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, স্থানীয় জনগণ সারবোঝাই একটি ট্রাক আটক করে পুলিশে দেয়। ঘটনার পরপরই কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছান। তিনি বলেন, সারের কাগজপত্র না থাকলে তা সরকারী হেফাজতে নেওয়া হবে।  

ঝিনাইদহের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, ইউএনও এবং কৃষি অফিসারকে সারের কাগজপত্র যাচাই করতে বলা হয়েছে। তারা যাচাই-বাছাই করার পরে যদি সারগুলি অবৈধ বলে প্রমাণিত হয় তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: