শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময়

এস,এম সিপার, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৮ আগস্ট ২০২৫, ৬:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীর শহীদুল আলম নীরু মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজীব আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সহ-সভাপতি নাসির আহম্মেদ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম ফরাজী, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. হারুন অর রশিদ, শিল্প বিষয়ক সম্পাদক মো. নুরুল আলম বিপ্লব, কৃষি বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন খান, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম এবং পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ।

মতবিনিময় সভার সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দল পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ।

প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, "আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বার্তা নিয়ে আমরা প্রত্যেকটা জেলায় আপনাদের দরজায় হাজির হয়েছি।  আমরা চাই আপনারা প্রত্যেকটি নেতাকর্মী সুসংগঠিত থাকবে।  আপনাদের কাছ থেকে দলের ক্ষতি হয় এমন কিছু তারেক রহমান প্রত্যাশা করেন না।  এখন থেকে স্বেচ্ছায় দলের কোন নেতাকর্মী শালিসি সহ স্থানীয় কোন বিষয়ে নিজেদেরকে জড়াতে পারবেন না।  প্রয়োজনে আপনারা প্রশাসনের সহযোগিতা নিবেন।  

তিনি বলেন, আপনারা যদি তারেক রহমানের স্বপ্নের সারথি হতে চান তাহলে দলের নির্দেশনা মানতে হবে।  আগামীতে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে  ক্ষমতায় যাবে।  কোন নেতাকর্মীদের কারণে ভোটের ক্ষতি হলে তাকে এই দলে রাখা হবে না।  স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি নেতাকর্মীদের তথ্যপ্রযুক্তির সঙ্গে সংযুক্ত থাকতে হবে।  

রাজীব আহসান বলেন, আগামী নির্বাচনে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।  আগামীর দেশনায়ক তারেক রহমানের বার্তা এই দেশের সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে।  আমরা সকলেই কর্মী হয়ে তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করবো।

ভোরের আকাশ/জাআ

মতবিনিময়পিরোজপুরস্বেচ্ছাসেবক দল

শেয়ার করুন: