শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চরফ্যাশনে ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইন, বাংলা কিউআর কোড বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৬:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দেশব্যাপী ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণ এবং ডিজিটাল লেনদেন সম্প্রসারণে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ভোলার চরফ্যাশনে ‘ক্যাশলেস বাংলাদেশ’ ও ‘বাংলা কিউআর’ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় চরফ্যাশনের সোনালী রোড চালপট্টি মার্কেটে বর্ণাঢ্য র‌্যালি, ফিতা কাটা, সচেতনতামূলক প্রচারণা, বাংলা কিউআর কোড বিতরণ এবং আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি চরফ্যাশন শাখার ব্যবস্থাপক মো. সাকিবুর রহমান, দুলারহাট শাখার ব্যবস্থাপক মো. আবদুল্লাহ আল মামুন এবং চরফ্যাশন ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন।

এ সময় অতিথিরা ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করেন।

পূবালী ব্যাংক চরফ্যাশন শাখার জুনিয়র অফিসার আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমান ফরাজী, দুলাল চন্দ্র সাহা ও হারুনুর রশীদসহ ব্যাংকের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা।

বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা ও আর্থিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংকের এ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।

আরও পড়ুন

সংসারে ভালোবাসা বাড়াতে রাসুল (সা.)-এর ১০ অনন্য শিক্ষা

আলোচনা শেষে ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ এবং ক্যাশলেস লেনদেন বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘটে।

ভোরের আকাশ/এনএ

 

বাংলা ভাষাচরফ্যাশন

শেয়ার করুন: